Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নারী নির্যাতন রুখতে এবার কড়া নজরদারি, IPS দময়ন্তী সেনকে নিয়ে বিশেষ কমিশন গড়লেন শুভেন্দু

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে এবার আলাদা তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার। বিশেষ করে এসসি, এসটি এবং সংখ্যালঘু মহিলাদের বিরুদ্ধে গত কয়েক বছরে হওয়া অপরাধের অভিযোগ খতিয়ে দেখতেই এই কমিশন তৈরি করা হয়েছে। কমিশনের মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্বে আনা হয়েছে IPS অফিসার দময়ন্তী সেনকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই অনুযায়ীই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১ জুন থেকে কমিশন পুরোপুরি কাজ শুরু করবে।

    নারী নির্যাতন তদন্ত কমিশন গঠন মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)

    সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে মহিলাদের উপর হওয়া বিভিন্ন অত্যাচারের ঘটনা তদন্ত করতেই এই কমিশন গঠন করা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে এসসি, এসটি এবং সংখ্যালঘু মহিলাদের সংক্রান্ত অভিযোগগুলিতে। কমিশনের চেয়ারপার্সন করা হয়েছে কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে। সরকারের সঙ্গে সমস্ত সমন্বয়ের দায়িত্বে থাকবেন দুই মেম্বার সেক্রেটারি। তাঁদের মধ্যেই অন্যতম দময়ন্তী সেন।

    সরকারের তরফে জানানো হয়েছে, শুধু নতুন অভিযোগ নয়, অতীতে জমে থাকা বহু অভিযোগও খতিয়ে দেখা হবে। অভিযোগ জানানোর জন্য আলাদা পোর্টাল, হোয়াটসঅ্যাপ নম্বর এবং ই-মেল পরিষেবাও চালু করা হবে। এছাড়াও এসসি কমিশন, ওবিসি কমিশন, সংখ্যালঘু কমিশন এবং নারী ও শিশু কমিশনের সুপারিশগুলিকেও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।

    কমিশনের সদস্যরা বিভিন্ন জেলা এবং থানায় গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন। অভিযোগকারীদের বয়ান রেকর্ড করা হবে। প্রয়োজনে থানা স্তরে জনশুনানির ব্যবস্থাও করা হতে পারে। কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে আলোচনা করেই তদন্তের পদ্ধতি ঠিক করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে থাকা মামলাগুলি এই কমিশনের আওতার বাইরে থাকবে। বাকি অভিযোগগুলিতে প্রয়োজন হলে পুরনো ফাইলও ফের খোলা হতে পারে। তদন্ত শেষে রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি কড়া শাস্তির সুপারিশও করতে পারে কমিশন।

    Suvendu Adhikari Brings Back Damayanti Sen for Women Crime Investigation

    আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না? বাংলার কসাইখানা নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা

    মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) দাবি, ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। এখন কমিশনের পরিকাঠামো তৈরির কাজ চলছে। সব প্রস্তুতি শেষ করে আগামী ১ জুন থেকে কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।

    Click here to Read More
    Previous Article
    ফলতায় উপনির্বাচনের আগে জাহাঙ্গিরকে নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
    Next Article
    মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ, কবে-কোথায় বসবেন শুভেন্দু? ‘জনতার দরবার’-এর নিয়ম জেনে নিন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment