Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নাম বাদ যাওয়ার ভয় শুধু নয়, চলছিল মগজধোলাই! মোথাবাড়ি কাণ্ডে বড় ষড়যন্ত্রের আশঙ্কা

    3 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : মোথাবাড়ি (Mothabari) কাণ্ডে এনআইএ-র এন্ট্রি হতেই এবার নতুন মোড়। তদন্তে নেমে বড় ষড়যন্ত্রের আশঙ্কা করছে এনআইএ। শুধুই নাম বাদের ভয় থেকেই এই বিক্ষোভ নয়, নেপথ্যে আরও বড় ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে এমনটাই মনে করছে এনআইএ। ।

    মোথাবাড়ি (Mothabari) কাণ্ডে বিষ্ফোরক দাগ এনআইএ-র

    মোথাবাড়ির ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এনআইএ। তদন্তে নেমে বড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনআইএ এর তরফে জানানো হয়েছে, এসআইআরের কাজ শুরুর পরে কালিয়াচক, সুজাপুর, মোথাবাড়ির বেশ কিছু গ্রামে গোপনে মগজ ধোলাই করা হয়েছে। এসআইআরে নাম বাদ গেলেই বাংলাদেশে পাঠানো হবে, এমন ভাবেই মগজ ধোলাই করা হয়েছে।

    Bigger conspiracy probability in mothabari case

    ষড়যন্ত্রকারীদের খোঁজ চলছে: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, এই ভাবে ভয় এবং আশঙ্কা তৈরি করে প্রথমে মানুষকে একত্রিত করার কাজ চালানো হয়েছে। এই আন্দোলনের (Mothabari) নেপথ্যে থাকা চক্রীদের খোঁজ চালাচ্ছে এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মতে, এক দুদিনে এই আন্দোলন সংগঠিত হয়নি। বিচারকদের আটকে রাখার পরিকল্পনা যদিও বা তাৎক্ষণিক ছিল না, কিন্তু উদ্দেশ্য ভিন্ন ছিল বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন : অশান্তির আশঙ্কায় আগেই প্রশাসনকে চিঠি বিচারকদের, মোথাবাড়ির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

    উস্কানি দেওয়ার অভিযোগ: এখনও পর্যন্ত স্থানীয় যারা গ্রেফতার হয়েছেন তাদের সম্পর্কে পুলিশের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। অতীতের কোনও আন্দোলন জমায়েতের সঙ্গে তাদের যোগ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে যেভাবে উস্কানি এবং প্ররোচনা দেওয়া হয়েছে তা বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

    আরও পড়ুন : মাত্র ৪৪৫ টাকায় ঘুরুন উত্তরবঙ্গ, বিশেষ উপহার রেলের

    প্রসঙ্গত, গতকালই এনআইএ-র টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত চালায়। এখনও পর্যন্ত প্রাপ্ত সমস্ত তথ্যই কলকাতার এনআইএ সদর দফতরে পাঠানো হয়েছে। আরও জানা যাচ্ছে, তদন্তের অংশ হিসেবে পুলিশের কাছ থেকে একাধিক ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এছাড়াও পুলিশ কখন খবর পেয়েছিল, কীভাবে পরিস্থিতির মোকাবিলা করেছিল পুরো বিষয়টাই খতিয়ে দেখছে এনআইএ।

    Click here to Read More
    Previous Article
    ভোটের আগেই ধাক্কা! তৃণমূল ছেড়ে বিজেপির পথে তৃণমূলের প্রভাবশালী নেতা
    Next Article
    যুদ্ধবিরতির লক্ষ্যে বড় পদক্ষেপ! চিনের মধ্যস্থতায় বৈঠকে পাকিস্তান-আফগানিস্তান

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment