Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘নাম বাদ পড়বে..,’ অগাস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগেই ‘খারাপ খবর’ দিলেন মন্ত্রী

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা নিয়ে তোলপাড় রাজ্য। বর্তমানে রাজ্যে অন্যতম চর্চার বিষয়ের মধ্যে একটি অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। ইতিমধ্যেই জুন ও জুলাই মাসের টাকা ঢুকে গিয়েছে মহিলাদের অ্যাকাউন্টে। যদিও অভিযোগ উঠছে, আবেদন জমা করলেও বহু প্রকৃত ও ‘যোগ্য’ উপভোক্তা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। কারও দেখাচ্ছে ‘রিজেক্টেড’ আবার কারও ‘আন্ডার ইনকোয়ারি’, যা নিয়ে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি। এই অবস্থায় অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা রাজ্যের মন্ত্রীর।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে হুঁশিয়ারি মন্ত্রীর | Annapurna Yojana

    রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রায় কোচবিহার থেকে যোগ্য উপভোক্তাদের আশ্বস্ত করে বলেন, “আমাদের সরকারের বয়স দু’মাস। একটু সময় দিন। যাঁরা যোগ্য, তাঁরা সরকারের সহযোগিতা পাবেন। অনলাইন-অফলাইনে অনেকে ভুল করেছেন। অনেকে আবার দু’জায়গাতেই ফর্ম ফিলআপ করেছেন।” যোগ্য মা-বোনেরা অন্নপূর্ণার টাকা পাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।

    একই সাথে ‘অযোগ্যদের’ উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “যাঁরা যোগ্য নন, অনেকে অনলাইনে তথ্য গোপন করেছেন। সেটাও কিন্তু যাচাই হচ্ছে। তাঁরা যদি ক্রাইটেরিয়ার মধ্যে না আসেন, তাহলে তাঁরাও বাদ যাবেন।” অর্থাৎ দিকে দিকে যে অভিযোগ উঠছে, যে অযোগ্যরাও এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, সেই বিষয়েই হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী মালতি রায়।

    annapurna yojana(32)

    আরও পড়ুন: সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মামলার পরবর্তী শুনানি কবে? জানুন দিনক্ষণ

    উল্লেখ্য, সম্প্রতি পুর ও নারী-শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “অন্নপূর্ণা যোজনার টাকা বণ্টনের আগে ও পরে তথ্য যাচাই প্রক্রিয়া গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র যোগ্য আবেদনকারীরাই পাবেন। সেক্ষেত্রে নথিতে যদি অসঙ্গতি থাকে তাহলে কিছু নাম বাদ পড়বে।”

    Click here to Read More
    Previous Article
    ‘আমাদের একটা লোক ওদের মধ্যে রইল’—কাকে ইঙ্গিত করলেন কুণাল? সরগরম রাজ্য রাজনীতি
    Next Article
    বেকারভাতা যুবশক্তির টাকা পেতে ‘এই’ নথি লাগবেই? কালেক্ট করতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভিড়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment