Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ম্যাচ জিতেও জরিমানার সম্মুখীন! নিয়ম লঙ্ঘনের জেরে BCCI-র শাস্তির কবলে RCB-র হেড কোচ

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর ৫৪ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে ২ উইকেটে মুম্বাইকে পরাজিত করে RCB। তবে, ওই ম্যাচে নিয়ম লঙ্ঘনের দায়ে শাস্তির সম্মুখীন হয়েছেন RCB-র কোচ অ্যান্ডি ফ্লাওয়ার (Andy Flower)। এমনকি, তাঁকে জরিমানাও করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, RCB-র হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের ম্যাচ ফি ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। এদিকে, IPL ২০২৬-এ এটিই প্রথম এমন ঘটনা। এই মরশুমে এখনও পর্যন্ত শুধু খেলোয়াড় বা দলের অধিনায়কদেরই জরিমানা করা হয়েছিল। তবে, এই প্রথম কোনও দলের হেড কোচকে জরিমানা করা হল।

    অ্যান্ডি ফ্লাওয়ারকে (Andy Flower) কেন জরিমানা করা হয়?

    এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, অ্যান্ডি ফ্লাওয়ারকে কেন জরিমানা করা হল? এই প্রশ্নের উত্তরটি আম্পায়ারের সঙ্গে তাঁর বাদানুবাদের মধ্যেই নিহিত রয়েছে। মুম্বাই এর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন RCB-র ইনিংসের ১৮ তম ওভারে চতুর্থ আম্পায়ারের সঙ্গে অ্যান্ডি ফ্লাওয়ারের তীব্র বাদানুবাদ হয়। আর এই কারণেই তাঁকে জরিমানা করা হয়েছে।

    RCB coach Andy Flower faces punishment from BCCI.

    IPL-এর তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে যে, অ্যান্ডি ফ্লাওয়ার নিজের দোষ স্বীকার করেছেন। পাশাপাশি, IPL- এর কোড অফ কন্ডাক্টের ২.৩ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

    আরও পড়ুন: আর নয় জল্পনা, ফুটবল বিশ্বকাপে খেলবে ইরান! রাখা হল ১০ টি শর্ত

    অ্যান্ডি ফ্লাওয়ারের কোচিংয়ে RCB-র শক্তিশালী পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, অ্যান্ডি ফ্লাওয়ারের কোচিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু IPL ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছে। এখনও পর্যন্ত খেলা ১১ টি ম্যাচের মধ্যে ৭ টিতে জিতে দলটি পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে এবং তাদের পয়েন্ট হল ১৪। RCB-র নেট রান রেটও (১.১০৩) ভালো জায়গায় রয়েছে। তাই, এই দলের প্লে-অফে পৌঁছনো প্রায় নিশ্চিত। এদিকে, এবার RCB প্লে-অফে পৌঁছলে দলটি টানা দ্বিতীয়বারের মতো IPL শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।

    আরও পড়ুন: পেট্রোলে এবার থাকবে ২৫ শতাংশ ইথানল? তেল সঙ্কটের আবহে কী পরিকল্পনা ভারতের?

    জরিমানার সম্মুখীন হওয়া প্রথম হেড কোচ: উল্লেখ্য যে, অ্যান্ডি ফ্লাওয়ার হলেন IPL ২০২৬-এ জরিমানার সম্মুখীন হওয়া প্রথম হেড কোচ হিসেবে বিবেচিত হচ্ছেন। এখনও পর্যন্ত, IPL-এর এই মরশুমে নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে খেলোয়াড় বা অধিনায়কদের ওপরই জরিমানা আরোপ করা হয়েছে। এখনও পর্যন্ত যেসব অধিনায়ককে জরিমানা করা হয়েছে, তাঁদের মধ্যে রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, শুভমান গিলের মতো খেলোয়াড়রা রয়েছেন।

    Click here to Read More
    Previous Article
    ‘DA ও বেতন কমিশন..,’ ক্ষমতায় এসেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, সরকারি কর্মচারীদের বিরাট আপডেট
    Next Article
    CBSE দ্বাদশের রেজাল্ট দেখতে কোন ওয়েবসাইটে নজর রাখবেন ও কীভাবে দেখবেন ?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment