Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মুসলিম বুথে হারবে তৃণমূল? বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গেছে তীব্র তরজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সাম্প্রতিক মন্তব্যে নতুন করে চর্চা শুরু হয়েছে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে। তাঁর দাবি, এবার শুধু হিন্দু ভোট নয়, সংখ্যালঘু ভোটও হাতছাড়া হবে তৃণমূল কংগ্রেসের।

    কী দাবী শুভেন্দু (Suvendu Adhikari)

    রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেছেন, আগামী বিধানসভা নির্বাচনে প্রতিটি মুসলিম বুথেই হারতে হবে তৃণমূল কংগ্রেসকে। তাঁর কথায়, “হিন্দু ভোট তো আগেই গিয়েছে। এবার সংখ্যালঘুদের ভোটও যাবে। প্রত্যেকটা সংখ্যালঘু ভোটে হারতে হবে। আমরা যেমন ভোট পাব, তেমনি আইএসএফ-সিপিএম প্রার্থী দিলে তারাও ভোট পাবে।”

    শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ করে সংখ্যালঘু ভোট নিয়ে তাঁর এমন আত্মবিশ্বাসী মন্তব্যে প্রশ্ন উঠছে, বিজেপি কি এবার কৌশল বদলাচ্ছে?

    এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তুমি বলেন, “ওদের থেকে সংখ্যালঘুদের নিয়ে যত কম শোনা যায়, ততই ভাল। কিছুদিন আগেই ১ কোটি ১৬ লক্ষ রোহিঙ্গার গল্প শুনিয়েছিলেন। এখন আবার সংখ্যালঘু প্রেম উতলে উঠেছে।”

    এর আগেও মুসলিম ভোট ও বিজেপির অবস্থান নিয়ে নিজের মতামত ব্যাখ্যা করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি স্পষ্ট করে বলেন, তিনি কখনও বলেননি যে মুসলিম ভোট চান না। তাঁর বক্তব্য ছিল, তিনি সংখ্যালঘুদের ভোট পান না, এই বাস্তব কথাই তিনি তুলে ধরেছিলেন। উল্লেখ্য, যেদিন শমীক ভট্টাচার্য দলের বঙ্গ সভাপতির দায়িত্ব নেন, সেদিনই তিনি বাংলায় বিজেপির লক্ষ্য নিয়ে স্পষ্ট বার্তা দেন। তৃণমূল সরকারকে কটাক্ষ করলেও বাংলার মুসলিম সমাজের প্রতি তাঁর সুর ছিল তুলনামূলক নরম।

    আরও পড়ুনঃ কে হবেন রাজ্যের নতুন ডিজিপি? নামের তালিকা চেয়ে কড়া বার্তা কেন্দ্রের

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অবস্থান ও সংখ্যালঘুদের নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গিতে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তবে তাঁর সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, আগামী নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট নিয়ে লড়াই আরও তীব্র হতে চলেছে।

    Click here to Read More
    Previous Article
    'পুরুষ পুলিশ কেন আমাদের গায়ে হাত দেবে' ক্ষোভে মহিলা সিভিল ডিফেন্স কর্মীরা
    Next Article
    নির্বাচনের প্রাক্কালে নদীয়ার নামী ব্যবসায়ীর বাড়ি-কারখানায় আয়কর হানা! এলাকায় চাঞ্চল্য

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment