Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মুক্তির ১৮ দিন পরেও অপ্রতিরোধ্য রণবীর, এবার বাহুবলী-পুষ্পাকেও টেক্কা দেবে ‘ধুরন্ধর ২’?

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : ‘ধুরন্ধর’ এর সাফল্যই ‘ধুরন্ধর ২’ এর (Dhurandhar 2) ভাগ্য লিখে দিয়েছিল। আদিত্য ধরের পরিচালনায় স্পাই থ্রিলারটি ভারতীয় বক্স অফিসে তো বটেই, আন্তর্জাতিক ক্ষেত্রেও উন্মাদনার পারদ তুঙ্গে তুলেছে। ভারতীয় বক্স অফিসে ১০০০ কোটি টাকার মাইলফলক অতিক্রমকারী প্রথম ছবি হয়ে উঠেছে এটি। ছবি মুক্তির ১৮ দিন পরেও ধুরন্ধর ২ এর জলবা অব্যাহত।

    দু সপ্তাহ পার করেও সুপারহিট ধুরন্ধর ২ (Dhurandhar 2)

    গত ১৯ মার্চ মুক্তি পেয়েছিল ধুরন্ধর ২। বক্স অফিসের সর্বশেষ আপডেট অনুযায়ী, মুক্তির পর ১৮ তম দিনে ছবিটির আয় ২৮.৭৫ কোটি টাকা। মুক্তির সপ্তাহ দুয়েক পর থেকেই আয় কমতে শুরু করে যে কোনও ছবির। কিন্তু ধুরন্ধর ২ যেন ব্যতিক্রম। হামজা রূপী রণবীরের অ্যাকশনে এখনও মজে দর্শকরা।

    Dhurandhar 2 to surpass bahubali and pushpa

    কত আয় হল ছবির: প্রথম সপ্তাহে ৬৭৪ কোটি টাকা আয় করেছিল ছবিটি। দ্বিতীয় সপ্তাহে ছবিটির আয় ছিল ২৬৩.৬৫ কোটি টাকা। দেশীয় বক্স অফিসে ধুরন্ধর ২ এর গ্রস কালেকশন ১২০৯.৯৮ কোটি টাকা এবং নেট কালেকশন ১০১৩.৭৭ কোটি টাকা। ধুরন্ধর ২ (Dhurandhar 2) যেন অপ্রতিরোধ্য। এখনও পর্যন্ত ‘আর আর আর’ (৭৮২.২০ কোটি), কেজিএফ চ্যাপ্টার ২ (৮৫৯.৭০ কোটি), জওয়ানের মতো ব্লকবাস্টার ছবিকে ছাপিয়ে গিয়েছে ধুরন্ধর ২। প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকার ক্লাবে পা রেখে রেকর্ড গড়েছিল রণবীরের ছবিটি।

    আরও পড়ুন : কেনা যায় বাজারদরেই, লাগে না ঠিকানার প্রমাণ, দেশ জুড়ে রেকর্ড হারে বাড়ল ছোট সিলিন্ডারের বিক্রি

    গড়তে পারে নয়া রেকর্ড: ছবিটি যে গতিতে এগোচ্ছে তাতে আগামীতে বাহুবলী ২ এবং পুষ্পা ২ এর লাইফটাইম কালেকশনকেও ছাপিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত সিনেমাহলে দর্শক উপচে পড়ছে ধুরন্ধর ২ দেখার জন্য।

    আরও পড়ুন : সিমের মতোই বদলানো যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নম্বর থাকবে একই, বড় উদ্যোগ RBI-এর

    প্রসঙ্গত, ধুরন্ধর ছবির পর সিকুয়েলে রয়েছেন রণবীর সিং, আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্তের মতো অভিনেতারা। প্রথম ছবিতে পাকিস্তানে একজন ভারতীয় গুপ্তচর হিসেবে দেখানো হয়েছিল রণবীর ওরফে হামজা আলি মাজারিকে। দ্বিতীয় ছবিতে জসকিরাত সিং রাঙ্গির হামজা হয়ে ওঠা এবং প্রতিশোধ নেওয়ার কাহিনি দেখানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    “৭০০ ভোটই জোড়াফুলে চাই”—ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি ইমরান হাসান মোল্লার
    Next Article
    "তৃণমূলের একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট" তৃণমূলকে আক্রমণ সায়ন ব্যানার্জীর। CPIM

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment