Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মোদী মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা! ৬ মন্ত্রীর বিদায়, নতুন ৯ মুখের তালিকায় বাংলার নেত্রীর নাম

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের মোদী সরকারে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল (Cabinet Reshuffle) হতে পারে বলে দিল্লির রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কয়েকজন মন্ত্রীর দফতর বদল হতে পারে। আবার কিছু মন্ত্রীকে সরিয়ে নতুন মুখকে সুযোগ দেওয়ারও পরিকল্পনা রয়েছে। বিশেষ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে নিয়ে জল্পনা সবচেয়ে বেশি। তাঁর দফতর বদল হতে পারে বলেই আলোচনা চলছে।

    মন্ত্রিসভা রদবদল (Cabinet Reshuffle) নিয়ে কী আলোচনা চলছে?

    রাজনৈতিক মহলের একাংশের দাবি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় বেশ কিছু পরিবর্তন (Cabinet Reshuffle) আনার কথা ভাবছে বিজেপি নেতৃত্ব। সেই তালিকায় কয়েকজন বর্তমান মন্ত্রী যেমন রয়েছেন, তেমনই কয়েকজন নতুন মুখের নামও উঠে আসছে। সবচেয়ে বড় জল্পনা তৈরি হয়েছে অর্থমন্ত্রক নিয়ে। শোনা যাচ্ছে, নির্মলা সীতারামনের পরিবর্তে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসকে বড় দায়িত্ব দেওয়া হতে পারে।

    কারা মন্ত্রিত্ব হারাতে পারেন?

    শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাম সম্ভাব্য রদবদলের তালিকায় রয়েছে। গত কয়েক বছরে নিট ও ইউজিসি-নেট পরীক্ষার প্রশ্নফাঁস, সিবিএসই পরীক্ষাকে ঘিরে বিতর্ক এবং জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে দেরি হওয়া নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েছেন। এছাড়া পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীকেও নিয়ে জল্পনা চলছে। কংগ্রেসের তোলা কিছু অভিযোগকে কেন্দ্র করে তাঁর নামও আলোচনায় এসেছে।

    রবনীত সিং বিট্টুর ক্ষেত্রেও পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী পাঞ্জাব বিধানসভা নির্বাচনে তাঁকে বড় ভূমিকা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাঁকে সরানো হতে পারে। এছাড়া অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এবং সমবায় প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রাকেও সাংগঠনিক কাজে বেশি সময় দেওয়ার জন্য মন্ত্রিসভা থেকে সরানো হতে পারে বলে আলোচনা রয়েছে।

    এছাড়া সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ানের ভবিষ্যৎ নিয়েও জল্পনা শুরু হয়েছে। কেরালায় বিজেপির প্রত্যাশিত ফল না আসার বিষয়টিকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

    নতুন কারা সুযোগ পেতে পারেন?

    প্রাক্তন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। অর্থনীতি এবং প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া বিজেপির পরিচিত মুখ অনুরাগ ঠাকুরেরও মন্ত্রিসভায় ফেরার সম্ভাবনা রয়েছে। তিনি আগেও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন।

    মধ্যপ্রদেশের সাংসদ ভি ডি শর্মা, বিজেপি নেতা তরুণ চুঘ এবং সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া রাঘব চাড্ডার নামও সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছে। মহারাষ্ট্রের সাংসদ শ্রীকান্ত শিন্ডে, শিবসেনা নেতা সঞ্জয় দিনা পাটিল, পশ্চিমবঙ্গের কাকলি ঘোষ দস্তিদার এবং অভিনেতা-সাংসদ অরুণ গোভিলের নামও ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে।

    আরও পড়ুনঃ তৃণমূলের ৪৪০ কোটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিতর্কে নতুন মোড়! কী জানাল কলকাতা হাই কোর্ট?

    দফতর বদলও হতে পারে

    শুধু নতুন মুখ আনা বা পুরনোদের সরানো নয়, কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর দফতরেও পরিবর্তন (Cabinet Reshuffle) আনা হতে পারে বলে খবর। সেই তালিকায় নির্মলা সীতারামন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং প্রহ্লাদ যোশীর নাম উঠে এসেছে। তবে এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে এ নিয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি। ফলে কে থাকবেন, কে বাদ পড়বেন বা কে নতুন মন্ত্রী হবেন, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

    Click here to Read More
    Previous Article
    সরকারি কর্মীদের জন্য বিজ্ঞপ্তি জারি করল নবান্ন
    Next Article
    প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের রিষড়ার বাড়িতে NIA-র হানা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment