Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মোবাইল ফোন-মাইক্রোওয়েভ থেকে বিদেশ ভ্রমণ, একগুচ্ছ পণ্যের দাম কমছে, কোন ক্ষেত্রে বাড়বে খরচ?

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : ১ এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন আর্থিক বছর। আর ২০২৬-২৭ অর্থবর্ষ (Financial Year) শুরু হতেই বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। এর আগে ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই পরিবর্তনগুলির ফলে গৃহস্থালি এবং কনজিউমার খরচের উপরে প্রভাব পড়তে পারে। কোন কোন জিনিসের দামে বদল আসবে, জেনে রাখুন।

    নতুন অর্থবর্ষে (Financial Year) কোন ক্ষেত্রে কমছে দাম?

    স্বাস্থ্যখাতে খরচ অনেকটাই কমবে। ১৭ টি অত্যাবশ্যকীয় ওষুধের উপর থেকে কাস্টম ডিউটি কমানো হয়েছে। এর ফলে ডায়াবেটিস, ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রে চিকিৎসার খরচ আরও কমে যাবে। ইভি গাড়ির উপরে কর ছাড় আরও বেড়েছে। পরিবেশ দূষণে নিয়ন্ত্রণ আনতে ইভি গাড়ির বিক্রিতে উৎসাহ বাড়াতে কেন্দ্রের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

    Which prices will go down in new financial year

    দাম কমবে মোবাইলের: দাম কমতে পারে মাইক্রোওয়েভ ওভেনের। কাস্টম ডিউটি কমানো হয়েছে এই পণ্যগুলিতে। কিছু ব্যক্তিগত ব্যবহারের জন্য আমদানি করা পণ্যের উপরে কমানো হয়েছে শুল্ক। এর ফলে এগুলিতেও খরচ বাড়তে পারে। দেশে উৎপাদিত মোবাইল ফোন এবং ট্যাবের দামও অনেকটাই কমতে চলেছে নতুন অর্থবর্ষে (Financial Year)। এছাড়া চামড়ার তৈরি পণ্যের দামও কমবে বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন : সপ্তাহান্তে ভোগান্তির একশেষ, বনগাঁ রুটে একসঙ্গে বাতিল ১২ টি ট্রেন

    কীসের দাম বাড়বে: যারা পড়াশোনা বা নিছক ভ্রমণের জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তারা এবার পরিকল্পনা করতে পারেন। টিসিএস কমার ফলে বিদেশে যাওয়ার খরচ কমবে। সুখবর রয়েছে ভোজন রসিকদের জন্যও। আঞ্চলিক জলসীমার বাইরে ধরা মাছ শুল্কমুক্ত করা হয়েছে। তার ফলে সিফুডের দাম কমবে। গুরুত্বপূর্ণ খনিজ এবং জ্বালানি উপকরণের উপরে ছাড় দেওয়ার ফলে কমবে খরচ। বিভিন্ন পোশাকের দামও কমতে পারে বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন : নিত্যযাত্রীদের মাথায় হাত, কলকাতায় জনপ্রিয় পরিষেবা বন্ধ করছে এই অ্যাপ ক্যাব সংস্থা

    অন্যদিকে কিছু পণ্যের দাম আবার বাড়বে। FASTag এর বার্ষিক পাসের দাম বেড়ে হচ্ছে ৩০৭৫ টাকা।লাক্সারি পণ্যের দাম আরও বাড়তে পারে। শুল্ক বদলের জেরে দেশে আমদানিকৃত ইলেকট্রনিক পণ্যের দাম বাড়বে। অত্যাবশ্যক পণ্য বাদে অপ্রয়োজনীয় পণ্য আমদানি করার ক্ষেত্রে খরচ বাড়বে। কিছু প্রিমিয়াম পণ্যের দামও কিছুটা বাড়তে পারে।

    Click here to Read More
    Previous Article
    ২৫ বছরের খরা! ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ আয়োজনের সুযোগ পেল না ইডেন, কী জানালেন সৌরভ?
    Next Article
    গোমাংস খাওয়া নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর ক্ষোভ প্রকাশ বিজেপি কর্মী সমর্থকদের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment