Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মনরেগার বদলে ‘জি রাম জি’, বাংলায় ১২৫ দিনের কাজ চালু করতে উদ্যোগী সরকার

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ প্রায় চার বছর ধরে বাংলায় বন্ধ রয়েছে ১০০ দিনের কাজের প্রকল্প। দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় আইনের ২৭ নম্বর ধারা জারি হওয়ার পর থেকেই আটকে যায় টাকা ও কাজ, দুটোই। এর মধ্যে কেন্দ্র প্রকল্পের নাম বদলে ১২৫ দিনের কাজের (125 Days Work Scheme) ঘোষণা করলেও প্রশ্ন উঠছিল, বাংলার মানুষ আদৌ সেই সুবিধা পাবেন কি না। এবার সেই জট কাটাতে উদ্যোগী হল রাজ্য সরকার। পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব নিয়েই কেন্দ্রের কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানানোর সিদ্ধান্ত নিলেন মন্ত্রী দিলীপ ঘোষ।

    ১২৫ দিনের কাজ প্রকল্প (125 Days Work Scheme) নিয়ে রাজ্যের তৎপরতা

    বর্তমানে মনরেগার নাম বদলে হয়েছে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজিভিকা মিশন’। সংক্ষেপে যার নাম রাখা হয়েছে ‘জি রাম জি’। আগামী ১ জুলাই থেকে ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজ (125 Days Work Scheme) দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র। পাশাপাশি দৈনিক মজুরিও ১৩ টাকা বাড়ানো হয়েছে।

    তবে বাংলায় এই প্রকল্প (125 Days Work Scheme) কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই গিয়েছিল। কারণ, আগের সরকারের আমলে প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর মনরেগা আইনের ২৭ নম্বর ধারা প্রয়োগ করা হয়েছিল। তার জেরেই বন্ধ হয়ে যায় অর্থ বরাদ্দ ও কর্মদিবস। এই পরিস্থিতিতে পঞ্চায়েতমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছেন দিলীপ ঘোষ। রাজ্যের তরফে দ্রুত সেই ধারা প্রত্যাহারের আবেদন জানিয়ে কেন্দ্রকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

    মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ইতিমধ্যেই আশ্বাস দিয়ে গিয়েছেন যে ‘জি রাম জি’ বা আবাস যোজনার জন্য কেন্দ্র টাকা দেবে। সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। নতুন উপভোক্তাদের তালিকা তৈরি হবে বলেও জানান তিনি। একইসঙ্গে তাঁর দাবি, যেখানে দুর্নীতি হয়েছে সেখানে তদন্ত চলবে, আবার কাজও একসঙ্গে এগোবে।

    এদিন বিধাননগরে পঞ্চায়েত দপ্তরে আধিকারিকদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন দিলীপ ঘোষ। সেখানে ১২৫ দিনের কাজ প্রকল্প (125 Days Work Scheme) নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রকে ২৭ নম্বর ধারা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর বিষয়টিও চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। যদিও তার আগে দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আরও একটি বৈঠক করবেন মন্ত্রী।

    উল্লেখ্য, দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাই কোর্ট, দুই আদালতই বাংলায় দ্রুত এই প্রকল্প চালুর নির্দেশ দিয়েছিল। তবে এবারই প্রথম রাজ্যের তরফে আনুষ্ঠানিকভাবে সেই ধারা প্রত্যাহারের আবেদন জানিয়ে কেন্দ্রকে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু ১২৫ দিনের কাজ (125 Days Work Scheme) নয়, বাংলায় এখনও চালু হয়নি এমন একাধিক কেন্দ্রীয় প্রকল্পের তালিকাও তৈরি করতে বলা হয়েছে পঞ্চায়েত দপ্তরকে।

    Modi invites Dilip Ghosh again

    আরও পড়ুনঃ মমতার চেয়ারে বসবেন না শুভেন্দু! বড় পদক্ষেপ নিলেন নতুন মুখ্যমন্ত্রী

    প্রশাসনিক সূত্রে খবর, আগামী দিনে আবাস যোজনার নতুন উপভোক্তা চিহ্নিত করার কাজও শুরু হতে পারে। দিলীপ ঘোষ আধিকারিকদের জানিয়েছেন, ভালো কাজ হলে কেন্দ্রের সবরকম সহযোগিতা মিলবে (125 Days Work Scheme)।

    Click here to Read More
    Previous Article
    যুদ্ধ পরিস্থিতির আবহে মিতব্যয়ী মোদী, অর্ধেক করা হচ্ছে প্রধানমন্ত্রীর কনভয়
    Next Article
    আরামের দিন শেষ! রাজ্য সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা জারি করল সরকার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment