Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মনোনয়ন ঘিরে বড় চমক! আগামী সপ্তাহে ভবানীপুরে বড় কর্মসূচি মমতার

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ এবারের বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে তৈরি হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক লড়াই। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই দুজনের মুখোমুখি লড়াইকে ঘিরে উত্তাপ ক্রমশ বাড়ছে। মনোনয়ন জমা দেওয়ার দিনকেও কেন্দ্র করে দুই দলই বড় শক্তিপ্রদর্শনের পরিকল্পনা করছে, যা এই কেন্দ্রের লড়াইকে আরও নাটকীয় করে তুলছে।

    ভবানীপুর ভোটে শক্তিপ্রদর্শন মমতার (Mamata Banerjee)

    দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ৮ এপ্রিল আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এটি শুধুই একটি আনুষ্ঠানিকতা থাকছে না, এই দিনটিকে ঘিরে বড় মাপের শক্তিপ্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস।

    পরিকল্পনা অনুযায়ী, কালীঘাট ব্রিজ থেকে একটি বিশাল মিছিল শুরু হবে। সেই মিছিল এগিয়ে যাবে সার্ভে বিল্ডিংয়ের দিকে। মিছিলে উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতৃত্ব, সঙ্গে থাকবেন বহু কর্মী-সমর্থকও। ফলে ওইদিন কলকাতার রাজপথে বড় রাজনৈতিক জমায়েতের ছবি দেখা যেতে পারে।

    এদিকে, ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই জোরকদমে প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে প্রচার করছেন তাঁরা, তুলে ধরছেন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা এবং বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন।

    শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে প্রচার চালাবেন মমতা। এরপর ৮ এপ্রিল সকালে কলকাতায় ফিরে সরাসরি মিছিলের নেতৃত্ব দিয়ে মনোনয়ন জমা দিতে পারেন তিনি।

    অন্যদিকে, বিজেপিও এই লড়াইয়ে কোনও অংশে পিছিয়ে থাকতে রাজি নয়। জানা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রের জন্য মনোনয়ন পেশ করতে পারেন শুভেন্দু অধিকারী। সেই দিন তাঁর সঙ্গে থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।পরিকল্পনা অনুযায়ী, হাজরা মোড় থেকে একটি জনসভা করা হতে পারে। এরপর সেখান থেকেই রোড শো শুরু করে শক্তি প্রদর্শনের বার্তা দিতে চায় বিজেপি শিবির।

    Mamata Banerjee warns of ‘load shedding’ after Bhawanipore poll

    আরও পড়ুনঃ শুভেন্দু-শমীককে ফোন ট্র্যাপ? জাভেদ শামিম, বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

    এর আগে নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার সময় শুভেন্দুর পাশে ছিলেন ধর্মেন্দ্র প্রধান ও দিলীপ ঘোষ। ফলে ভবানীপুরে অমিত শাহের উপস্থিতি হলে তা রাজনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

    সব মিলিয়ে, ভবানীপুর কেন্দ্র এখন কার্যত বাংলার নির্বাচনী লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে। মনোনয়ন জমা দেওয়ার দিন থেকেই মমতা (Mamata Banerjee) ও শুভেন্দুর এই রাজনৈতিক যে লড়াই আরও তীব্র হয়ে উঠবে, তা বলাই যায়।

    Click here to Read More
    Previous Article
    রাহুলের মৃ*ত্যু ঘটনা নিয়ে প্রসেনজিতের বাড়িতে জরুরি বৈঠক, গিয়েছিলেন প্রিয়াঙ্কাও !
    Next Article
    এপ্রিলে কি পাবেন একসঙ্গে দু’মাসের বেকার ভাতা? যুব সাথী প্রকল্পে নয়া আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment