Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মিড ডে মিলে পোলাও, পনির, ছানা! পড়ুয়াদের পাতে আর কী কী? মেনু ঘোষণা মুখ্যমন্ত্রীর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর ইসকনের হাতে মিড ডে মিলের (Mid Day Meal) দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। শনিবার আলিপুরের অন্নামৃত কিচেন থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তাঁকে নিজে হাতে রান্না করতেও দেখা যায়। এরপর মিড ডে মিলের নতুন মেনু সহ বেশ কিছু ঘোষণা করেন তিনি।

    মিড ডে মিলের নতুন মেনু | (Mid Day Meal)

    এদিন কলকাতা পুরনিগম এলাকার ৫০০টি সরকারি ও সরকার পোষিত স্কুলের প্রায় ৪৪ হাজার ছাত্রছাত্রীকে পুষ্টিকর, সুষম খাবার তুলে দেওয়ার মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। মুখ্যমন্ত্রী জানান, আগামী তিন মাসের মধ্যে এই পরিষেবার পরিধি আরও বাড়ানো হবে। শহর কলকাতার আড়াই লক্ষ পড়ুয়ার কাছে এই খাবার পৌঁছে যাবে।

    আরও পড়ুনঃ মাত্র ২০ টাকা করে জমিয়েই লাখপতি! SBI-এর এই স্কিমে বাম্পার রিটার্ন, হিসাব বুঝুন

    ইসকনের হাতে দায়িত্ব দেওয়ার পর মিড ডে মিলের নতুন মেনু কী হবে সেটাও ঘোষণা করেছেন শুভেন্দু। তিনি বলেন, ইসকনের দ্বারা প্রস্তাবিত সুষম খাদ্যতালিকায় রয়েছে-

    প্রধান খাদ্যঃ ভাত/ পোলাও/ খিচুড়ি

    তরকারি ও প্রোটিনঃ ছানা/ পনির, মরশুমি সবজি/ সোয়াবিন/ বাদাম

    এর পাশাপাশি মেনুতে থাকবে মরশুমি ফল/ মিষ্টি।

    এছাড়া মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, মিড ডে মিলে আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। এদিন তিনি বলেন, ইসকনের দেওয়া সাত্ত্বিক খাবারের পাশাপাশি সপ্তাহে দু’দিন করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মাধ্যমে পড়ুয়াদের ডিম সেদ্ধ দেওয়া হবে।

    সমালোচকদের উদ্দেশে শুভেন্দু বলেন, “সমালোচকরা এবার একটু শান্তিতে থাকবেন বলে আশা করি। মুখ বন্ধ রাখবেন ও মনে মনে হলেও রাজ্যের এই পদক্ষেপের প্রশংসা করবেন। অন্তত আজকের দিনে হিংসা সরিয়ে সংযম পালন করুন।“

    Mid Day Meal

    এদিন মিড ডে মিলের হাজার হাজার রাঁধুনি ও সহায়িকাদের আশ্বস্ত করেও বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হলেও একজনও রাঁধুনি দিদি বা বোনের কাজ যাবে না। ইসকন নিজেদের রান্না ও খাবার বিতরণ প্রক্রিয়ায় তাঁদের যুক্ত রাখবে।এছাড়া আগস্ট মাস থেকে তাঁদের ভাতা ১ হাজার টাকা বাড়িয়ে ৩ হাজার টাকা করে দিয়েছে সরকার।

    কলকাতার একাংশের স্কুলের মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার পর ডিম বাদ দেওয়া নিয়ে জোর বিতর্ক হয়েছিল। এই আবহে মুখ্যমন্ত্রী নিজে জানান, পড়ুয়াদের আলাদা ভাবে ডিম দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। শুক্রবার আবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, ডিমের পাশাপাশি ভবিষ্যতে মিড ডে মিলে মাছও দেওয়া হবে। দরকারে আরও পুষ্টিযুক্ত খাবার মেনুতে যোগ করা হবে।

    Click here to Read More
    Previous Article
    ইসকনের মিড ডে মিল কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর
    Next Article
    ‘যে পুলিশ গুলি চালাল, তারাই তদন্ত করবে?’ বারুইপুর এনকাউন্টারে হাই কোর্টে নতুন মামলা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment