Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২৬ আগস্টের মধ্যে খালি করতে হবে মার্কেট! এসপ্ল্যানেডের ৫২৮ ব্যবসায়ীকে দেওয়া হল নোটিশ

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ ২৬ আগস্টের মধ্যে সরাতে হবে দোকান। এবার এসপ্ল্যানেডের ময়দান মার্কেটের (Maidan Market) ৫২৮ জন ব্যবসায়ীকে দেওয়া হল এই নোটিশ। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের (Joka-Esplanade Metro) কাজ এগোনোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    ময়দান মার্কেট খালি করার নোটিশ | (Maidan Market)

    সম্পূর্ণ উচ্ছেদ নয়, জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের এসপ্ল্যানেড মেট্রো স্টেশন নির্মাণের জন্য ময়দান মার্কেটের ৫২৮ জন ব্যবসায়ীকে সাময়িকভাবে দোকান সরাতে বলেছে রেল বিকাশ নিগম লিমিটেড। পরিকল্পনা অনুসারে, সংশ্লিষ্ট স্টেশনটি ময়দান মার্কেট তথা অধুনা ডা. বিধানচন্দ্র রায় মার্কেটের নিচে নির্মিত হবে। সেই জন্যই এই পদক্ষেপ।

    আরও পড়ুনঃ মিড ডে মিলে পোলাও, পনির, ছানা! পড়ুয়াদের পাতে আর কী কী? মেনু ঘোষণা মুখ্যমন্ত্রীর

    জানা গিয়েছে, ইতিমধ্যেই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পূর্ত দফতর। সেখানে বলা হয়েছে, আগামী ২৬ আগস্টের মধ্যে মার্কেটের ৫২৮ জন ব্যবসায়ীকে দোকান খালি করে স্থানান্তর করতে হবে।

    এদিকে প্রশাসন সূত্রে খবর, ওই ব্যবসায়ীদের স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশের মাউন্টেড প্যাডক মাঠে তাঁদের অস্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা আছে। সেখানে যথাযথ পরিকাঠামো তৈরি করে ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

    জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের এসপ্ল্যানেড মেট্রো স্টেশন নির্মাণের জন্য ব্যবসায়ীদের স্থানান্তর করা নিয়ে অতীতে বহু টানাপড়েন হয়েছে। বিষয়টি কার্যত রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। তবে তৃণমূল সরকারের বিদায়বেলায় পরিস্থিতিতে বদল আসে। স্থানান্তরের জন্য রাজি হন ব্যবসায়ীরা।

    RVNL gives notice to Maidan market 528 shops for shifting

    এবার সেই কাজ দ্রুত এগিয়ে নিয়ে তৎপর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ময়দান মার্কেটের ৫০০-র বেশি ব্যবসায়ীকে স্থানান্তরের নোটিশ দেওয়া হয়েছে। ২৬ আগস্টের ডেডলাইন বেঁধে তাঁদের দোকান সরানোর নির্দেশ দিয়েছে তাঁরা।

    এদিকে জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের কাজ জোরকদমে এগোচ্ছে। দ্রুত শুরু হয়েছে ভিক্টোরিয়া স্টেশন নির্মাণের কাজ। ইতিমধ্যেই টানেল বোরিং মেশিন ভিক্টোরিয়া অবধি মাটির তলায় এসে গিয়েছে। এই আবহে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাজও দ্রুত সেরে ফেলতে চাইছে RVNL কর্তৃপক্ষ।

    Click here to Read More
    Previous Article
    এসআইআরে নাম নেই, এবার সেনসাসে কী হবে? CAA প্রসঙ্গে জল্পনার মাঝে বড় কথা জানালেন মুখ্যমন্ত্রী
    Next Article
    ২০২৭-এর ODI বিশ্বকাপের ম্যাচ সম্পন্ন হবে ১২ টি ভেন্যুতে! সেগুলিতে টিম ইন্ডিয়ায় পারফরম্যান্স কেমন?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment