Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কাল ফের বন্ধ বিদ্যাসাগর সেতু! বিকল্প কোন রুটে যান চলাচল? জানাল পুলিশ

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) দিয়ে রোজ যাতায়াত করেন হাজার হাজার মানুষ। তবে মাঝেমধ্যে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সেতু বন্ধ রাখা হয়। রবিবার ফের বেশ কয়েক ঘণ্টার জন্য দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) তথা বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে। ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে কলকাতা পুলিশ।

    কতক্ষণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু? | (Vidyasagar Setu)

    হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগকারী এই সেতুর সুরক্ষা ও স্থায়িত্ব বজায় রাখতে দীর্ঘমেয়াদি সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। সেই কাজের অংশ হিসেবেই রবিবার, ২ আগস্ট টানা ৮ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশ জানিয়েছে, আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টো অবধি বিদ্যাসাগর সেতু দিয়ে কোনও যানবাহন চলবে না।

    আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা নিয়ে বাড়ল চিন্তা! পোর্টালে বিরাট বদল দেখে মাথায় হাত আবেদনকারীদের

    জানা গিয়েছে, এই ৮ ঘণ্টা ধরে সেতুর সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেতুর হোল্ডিং ডাউন কেবল, স্টে কেবল ও নানা বেয়ারিং বদল এবং মেরামতির মতো বিভিন্ন জটিল ও প্রযুক্তিগত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হবে।

    এই সময়কালে সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, হাওড়া ও কলকাতামুখী যানবাহনগুলিকে হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বিকল্প রুট জানিয়ে একটি বিস্তারিত বিজ্ঞপ্তিও জারি করেছে কলকাতা পুলিশ।

    Vidyasagar Setu closed

    ট্রাফিক পুলিশ জানিয়েছে, আগামীকাল টানা ৮ ঘণ্টা বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় সাধারণ মানুষকে সাময়িক অসুবিধা মুখে পড়তে হলেও নিরাপত্তার খাতিরে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেতু রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়া মাত্রই তা আবার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।

    মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য মাঝেমধ্যেই বিদ্যাসাগর সেতু বন্ধ রাখা হয়। জুন মাসের কয়েকদিনও এই কাজ চলেছে। আগামীকাল ফের একই কারণে টানা ৮ ঘণ্টা সেতু বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

    Click here to Read More
    Previous Article
    স্থায়ী রেকর্ড তৈরি হয়ে যাবে, মানুষকে আর লাইন দিতে হবে না

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment