Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মিড ডে মিলে ডিম বাদ, সোম থেকে শনি পড়ুয়াদের কী খাওয়াবে ইসকন? দেখে নিন মেনু

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক : স্কুলের মিড ডে মিলে (Mid Day Meal) বড়সড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। সম্প্রতি এ বিষয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশের আরও একাধিক রাজ্যে শিশুদের খাবার সরবরাহ করে থাকে ইসকন। এবার কলকাতার স্কুলগুলিতেও পাইলট প্রোজেক্ট হিসেবে শুরু হচ্ছে এই উদ্যোগ।

    কলকাতার স্কুলে খাবার দেবে ইসকন

    বাজেট শেষের বক্তব্যে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে এই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি স্কুলের মিড ডে মিল থেকে উঠে যাচ্ছে ডিম? পড়ুয়ারা তবে প্রয়োজনীয় পুষ্টি পাবে কীভাবে? এ বিষয়ে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বলেন, ‘আমরা ভাত, ডাল, পুষ্টিকর সবজি, সয়াবিন, পনির, রাজমা দেব বাচ্চাদের। প্রতিদিনের প্রোটিন এবং ভিটামিনের মাত্রা ঠিক রেখেই মেনু সেট করা হবে’।

    What will be in the menu of ISKCON mid day meal

    বাড়ানো হয়েছে বরাদ্দ: স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। এছাড়াও মিড ডে মিলে খাবারের মান যাতে ঠিক থাকে তার জন্য বিপুল বরাদ্দের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এতদিন পড়ুয়া পিছু মিড ডে মিলের (Mid Day Meal) জন্য বরাদ্দ ছিল সাড়ে ৬ টাকা। এবার তা বাড়িয়ে করা হচ্ছে ১০ টাকা।

    আরও পড়ুন : ওয়েটিং টিকিট নিয়ে টিটিইর থেকে ‘ম্যানেজ’ করবেন ভাবছেন? হতে পারে জরিমানা থেকে জেল পর্যন্ত

    খাবারের মেনু কী: ইসকন সূত্রে খবর, সোমবার দেওয়া হবে ভাত আর সয়াবিন। মঙ্গলবার দেওয়া হবে ভাত, ডাল, আলু চোখা, বুধবার পোলাও আর মটর পনিরের সবজি, বৃহস্পতিবার ভাত আর কুমড়ো চানা, শুক্রবার ভাত ও মিক্স ভেজিটেবল/কাবুলি চানা। শনিবার থাকছে খিচুড়ি আর পাপড়/মিষ্টি।

    আরও পড়ুন : ৯০০ কোটি টাকা খরচে নতুন এলিভেটেড করিডর পাচ্ছে শহর কলকাতা, কী কী সুবিধা হবে?

    ইসকনের তরফে জানানো হয়েছে, আগামী ১ থেকে ২ মাসের মধ্যে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল (Mid Day Meal) পৌঁছে দেওয়ার মতো জরুরি পরিকাঠামো তৈরি করে ফেলা হবে। কতজনের খাবার তৈরি করতে হবে, তা খতিয়ে দেখতে স্কুল পরিদর্শনও করতে পারেন ইসকনের প্রতিনিধিরা।

    Click here to Read More
    Previous Article
    Naushad Siddique: বিধানসভায় একের পর এক পয়েন্ট নিয়ে গর্জে উঠলেন নওশাদ সিদ্দিকী | ISF | BJP | TMC
    Next Article
    ‘আমরা যখন এক দলে ছিলাম, অনেক সাহায্য করেছেন’! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment