Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মায়াপুর ভ্রমণ এবার আরও সহজ! ধর্মতলা থেকে চালু সরাসরি এসি বাস পরিষেবা

    2 weeks ago

    এবার মায়াপুর যাওয়া আরও সুবিধাজনক।কারণ, কলকাতা থেকে আন্তর্জাতিক তীর্থস্থান মায়াপুরে যাতায়াত করতে এবার পশ্চিমবঙ্গ পরিবহন নিগম (WBTC) শীততাপ নিয়ন্ত্রিত BE19 বাস পরিষেবা ইতিমধ্যে যাত্রীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এই বাস চলাচল করার ফলে যাত্রীদের মায়াপুর যাওয়া আগের থেকে অনেকটা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে (WBTC)।

    ধর্মতলা-মায়াপুরে নতুন এসি বাস পরিষেবা শুরু (WBTC)

    এছাড়াও প্রতিদিন নির্দিষ্ট সময়সূচী মেনেই এই বাসগুলো (WBTC) চলাচল করবে কলকাতা ও নদীয়া জেলার একাধিক গুরুত্বপূর্ণ শহর ও জনপদে। এর ফলে পর্যটক থেকে শুরু করে নিত্যযাত্রী সকলের কাছে এটি একটি নির্ভরযোগ্য যাতায়াতের মাধ্যম হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।

    WBTC new AC bus service launched between Dharmatala and Mayapur

    আরও পড়ুন: রেলযাত্রীদের জন্য জরুরি খবর! ১১ ও ১৩ জুলাই হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন

    এই বাসটি কলকাতার ধর্মতলা থেকে যাত্রা শুরু করে, মানিকতলা, উল্টোডাঙা, বিমানবন্দর, মধ্যমগ্রাম, বারাসাত, আমডাঙা, আওয়ালসিদ্ধি, জাগুলি, বিরহী, চাকদা, রানাঘাট, ফুলিয়া, শান্তিপুর, দিগনগর, কৃষ্ণনগর, নবদ্বীপ মোড় (হাইরোড), বাহাদুরপুর, মায়াপুর মোড়, চৌগাছা, শোনডাঙ্গা ও বামনপুকুর হয়ে শ্রী শ্রী মায়াপুরধাম ইসকন মন্দিরে পৌঁছায়। এই দীর্ঘ রুটে একাধিক গুরুত্বপূর্ণ স্টপেজ থাকায় বিভিন্ন এলাকার যাত্রীরাও সরাসরি এই পরিষেবার সুবিধা পাচ্ছেন।

    জানাযার ধর্মতলা থেকে প্রতিদিন এই বাসটি সকাল ৬টা ১৫ মিনিট, ৭টা, ৭টা ৩০ মিনিট এবং বিকেল ৩টা ৩০ মিনিটে BE19 বাস ছাড়ে। অন্যদিকে, মায়াপুর থেকে কলকাতার উদ্দেশ্যে বাস ছাড়ে সকাল ৮টা এবং বিকেল ৩টা, ৩টা ৩০ মিনিট ও ৪টায়। নির্দিষ্ট সময়সূচী থাকায় যাত্রীরা আগাম পরিকল্পনা করে সহজেই সফর করতে পারছেন।

    এছাড়াও মায়াপুরে দেশ-বিদেশ থেকে আগত ভক্ত ও পর্যটকদের জন্য এই পরিষেবা অত্যন্ত উপযোগী। পাশাপাশি নদিয়া জেলার বিভিন্ন শহর থেকে কলকাতাগামী যাত্রীদের কাছেও এটি একটি আরামদায়ক বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

    পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত বাস হওয়ায় গরম ও বর্ষার সময়েও যাত্রা অনেক বেশি স্বাচ্ছন্দ্যের। এমনকি যাত্রীরা চাইলে রেড বাস অ্যাপের মাধ্যমে আগাম টিকিট কাটতে পারবেন (WBTC)।

    Click here to Read More
    Previous Article
    মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের বাজার সরগরম, বাড়বে কি পেট্রোল-ডিজেলের দাম?
    Next Article
    গ্যাসের দামে বড় আপডেট! ফের সস্তা এলপিজি, কোন শহরে কত দাম?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment