Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মাত্র ৩০ মিনিটেই ‘অ্যাকশন’, রহস্য ফাঁস করে বড় ঘোষণা পূর্ব রেলের

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : যাত্রী সুবিধার্থে একের পর এক নানান পদক্ষেপ নিয়ে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। কিছুদিন আগেই পূর্ব রেলের সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করা হয়েছিল। ‘৩০ মিনিট’ এর সেই পোস্টে তুঙ্গে উঠেছিল জল্পনা। অবশেষে ফাঁস হল সেই রহস্য। ৩০ মিনিটের মধ্যে কী পদক্ষেপ নেবে পূর্ব রেল?

    পূর্ব রেলের (Indian Railways) তরফে নতুন উদ্যোগ

    রহস্যের অবসান ঘটিয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, স্টেশন চত্বরে কোথাও নোংরা বা অপরিচ্ছন্নতা চোখে পড়লে নতুন উদ্যোগ শুরু করতে চলেছে পূর্ব রেল। জানা গিয়েছে, ‘ERChallenge’ নামে একটি ব়্যাপিড রেসপন্স ক্লিনলিনেস ইনিশিয়েটিভ শুরু করেছে পূর্ব রেল। মূলত স্টেশন চত্বরকে আরও পরিস্কার করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    Indian Railways eastern railways start new campaign

    কী ঘোষণা পূর্ব রেলের: পূর্ব রেল (Indian Railways) সূত্রে খবর, স্টেশন চত্বরে কোথাও নোংরা আবর্জনা নজরে এলে সেটির ছবি তুলে যাত্রীরা নির্দিষ্ট মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর ৩০ মিনিটের মধ্যেই ব্যবস্থা নেওয়ার লক্ষ্যমাত্রা সেট করা হয়েছে। কিন্তু কীভাবে জানাতে হবে অভিযোগ?

    আরও পড়ুন : মেগা কামব্যাক জলসার, ভোটের পরেই রদবদল TRP-তেও! কে এগোলো কে পিছোলো?

    কীভাবে জানাতে হবে অভিযোগ: প্রথমেই জিওট্যাগসহ সমস্যার জায়গার একটি ছবি তুলতে হবে। এরপর সংশ্লিষ্ট ডিভিশনকে ট্যাগ করে পাঠাতে হবে অভিযোগ। এর জন্য কিউআর কোড, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বা RailMadad প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে। ফেসবুক বা টুইটারের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করলে পূর্ব রেলকে ট্যাগ করতে হবে।

    আরও পড়ুন : দীর্ঘ অপেক্ষার অবসান, শিয়ালদহ শাখায় বড় আপগ্রেড, যাত্রীদের মুখে স্বস্তির হাসি

    পূর্ব রেলের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে রেলের দাবি, পরিচ্ছন্নতা শুধুমাত্র কর্তৃপক্ষের দায়িত্ব নয়, এটি যাত্রীদেরও সম্মিলিত উদ্যোগ। স্টেশন চত্বর পরিস্কার রাখতে যাত্রীদেরও সক্রিয় ভূমিকা পালন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    কলকাতায় চলছে বুলডোজার! তোপসিয়ায় অবৈধ বাড়ি ভাঙায় বিক্ষোভ স্থানীয়দের
    Next Article
    বড় উপহার দিলেন নতুন মুখ্যমন্ত্রী! সরকারি কর্মচারীদের জন্য ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment