Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মার্চে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে? ১৫০০-১৭০০ টাকার কিস্তি ঘিরে বড় আপডেট, জানুন পুরো তথ্য

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের অসংখ্য মহিলার কাছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar) এখন ভরসা। ফেব্রুয়ারি থেকে ভাতার টাকা বেড়েছে। তাই স্বাভাবিকভাবেই মার্চ মাসের কিস্তি কবে অ্যাকাউন্টে ঢুকবে, তা নিয়েই সবার মনে প্রশ্ন। নতুন বাজেট ঘোষণার পর কৌতূহল আরও বেড়েছে।

    লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে কি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী?

    ২০২৬-২৭ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন, লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)vপ্রকল্পে মাসিক অনুদানের অঙ্ক বাড়ানো হবে। সেই ঘোষণা ফেব্রুয়ারি ২০২৬ থেকেই কার্যকর হয়েছে। ঘোষণা অনুযায়ী সাধারণ ও ওবিসি (General/OBC) বিভাগের মহিলারা পাচ্ছেন মাসে ১,৫০০ টাকা, এবং তফসিলি জাতি ও উপজাতি (SC/ST) বিভাগের মহিলারা পাচ্ছেন ১,৭০০ টাকা।

    শুধু টাকার পরিমাণই বাড়েনি, এই প্রকল্পে (Lakshmir Bhandar) নতুন উপভোক্তাও যুক্ত হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ২০.৬২ লক্ষ নতুন মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন। সব মিলিয়ে বর্তমানে উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২.৪২ কোটি।

    মার্চ মাসের টাকা কি দেরিতে আসতে পারে?

    সাধারণত মাসের প্রথম সপ্তাহেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি মারফত টাকা পাঠানো হয়। তবে এ বার কিছুটা দেরি হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। কারণ, এত সংখ্যক নতুন উপভোক্তার নথি যাচাইয়ের কাজ চলছে। সেই ভেরিফিকেশনের জন্য অতিরিক্ত সময় লাগতে পারে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যাচাই প্রক্রিয়া শেষ হলেই টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছে।

    টাকা না এলে কী করবেন?

    মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও যদি টাকা না ঢোকে, তাহলে আগে নিজের স্ট্যাটাস দেখে নেওয়া ভালো। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে https://socialsecurity.wb.gov.in যেতে হবে। সেখানে মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করা যাবে।

    যদি স্ট্যাটাসে লেখা থাকে ‘Validation Success’ বা ‘Payment Under Process’, তাহলে বুঝতে হবে টাকা প্রক্রিয়াধীন রয়েছে। আর যদি ‘Validation Error’ দেখায়, তাহলে দ্রুত নিজের এলাকার বিডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে হবে। একই সঙ্গে দেখে নিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না, এবং কেওয়াইসি আপডেট করা আছে কি না। এই বিষয়গুলিতে সমস্যা থাকলে অনেক সময় টাকা আটকে যেতে পারে।

    lakshmir bhandar(12)

    আরও পড়ুনঃ দুর্গাঙ্গনের পর নিউটাউনে জৈন মন্দির, দোলের মঞ্চে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    মোট কথা, লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshmir Bhandar) ভাতা বাড়ার পর উপভোক্তার সংখ্যাও বেড়েছে। সেই কারণেই মার্চ মাসের কিস্তি আসতে সামান্য সময় লাগতে পারে। তবে প্রক্রিয়া সম্পূর্ণ হলেই টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

    Click here to Read More
    Previous Article
    চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে বড় আপডেট! প্রথম পর্যায়ের নম্বর জমা পড়ল পর্ষদে
    Next Article
    ভারত মহাসাগরেও পৌঁছল যুদ্ধের আগুন! শ্রীলঙ্কার উপকূলে ইরানের যুদ্ধজাহাজে হামলা আমেরিকার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment