Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    LPG-র পর প্রিমিয়াম পেট্রোল-ডিজেল নিয়েও জল্পনা, লিটার প্রতি নতুন দাম কত জানুন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে যথারীতি বিশ্বজুড়ে আকাল দেখা দিয়েছে গ্যাসের। এবার এই যুদ্ধের মাঝেই ফের একবার দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের। শুধুমাত্র সিলিন্ডারের দাম নয়, এবার দাম বাড়ল জ্বালানির। তবে পেট্রোল ও ডিজেল উভয়ের দাম বাড়ল। জানা যায় সাধারণ পেট্রোল, ড্রিজেল নয় বরং প্রিমিয়াম জ্বালানির (Premium Fuel Price Hike) দাম বৃদ্ধি পেয়েছে। এক ধাক্কায় লিটার প্রতি ১১টা টাকা বেড়ে গিয়েছে। এই দাম বৃদ্ধি পাওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের।

    LPG-র দাম বাড়ার পর প্রিমিয়াম পেট্রোল-ডিজেলের রেট কত দাঁড়াল (Premium Fuel Price Hike)

    সূত্রের খবর, ইন্ডিয়ান অয়েল প্রিমিয়াম (Premium Fuel Price Hike) পেট্রোল এক্সপি ১০০ পেট্রোল ও প্রিমিয়াম ডিজেলের ক্ষেত্রে এক্সট্রা গ্রিনের এর দাম বাড়ানো হয়েছে। যেখানে এক্সপির ১০০ পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১৪৯ টাকা। সেখানে বর্তমানের দাম বৃদ্ধি পেয়ে লিটার প্রতি হয়েছে ১৬০ টাকা। এছাড়াও ইন্ডিয়ান অয়েলের এক্সপি ১০০ ভারতের প্রথম ১০০ অক্টেন প্রিমিয়াম পেট্রোল যেটি লাক্সারি গাড়ি ও সুপারবাইকের জন্যই মূলত ব্যবহৃত হয়।

    Premium Fuel Price Hike what are the rates after the increase in LPG prices

    আরও পড়ুন: এপ্রিলের শুরুতেই মধ্যবিত্তের পকেটে চাপ! হু হু করে বাড়ল হলুদ ধাতুর দর, জানুন আজকের লেটেস্ট রেট

    এর পাশাপাশি প্রিমিয়াম ডিজেলের দামও বাড়ানো হয়েছে। এক্সট্রা গ্রীন প্রিমিয়াম ডিজেল তেলের দাম যেখানে ছিল ৯১.৪৯ টাকা। সেটি এখন বেড়ে হয়েছে ৯২.৯৯ টাকা। তবে হঠাৎ করে এই প্রিমিয়াম তেলের দাম বৃদ্ধি কেন হল সে বিষয়ে এখনও পর্যন্ত কোন বিস্তারিত ব্যাখ্যা দেয়নি ইন্ডিয়ান অয়েল। তবে মনে করা হচ্ছে, বিশ্ববাজারে ক্রুড তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এই প্রিমিয়াম জ্বালানির দাম বাড়ানো হয়েছে।

    তবে সপ্তাহ দুই আগে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড প্রিমিয়াম পেট্রলে লিটার প্রতি দু টাকা করে বাড়িয়ে ছিল। সেখানে ৯৯.৮৭ টাকা থেকে দাম বেড়ে হয়েছিল ১০১.৮৯ টাকা। এছাড়াও প্রিমিয়াম পেট্রোল-ডিজেলের দাম বাড়লেও, কেন্দ্রীয় সরকার এখনো সাধারণ পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করতে দেয়নি।

    যার ফলে গত মার্চ মাসের ২৭ তারিখ কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের ওপর অতিরিক্ত আবকারীর শুল্ক ডিউটিতে লিটারের প্রতি 10 টাকা করে ছাড় ঘোষণা করেছে। তবে এলপিজি সিলিন্ডারের দাম এপ্রিল মাস পড়তে আবারও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ইন্ডিয়ান অয়েল এর ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ১৯৫ টাকা বেড়েছে। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এলপিজি সিলিন্ডারের মোট ৩০০ টাকা দাম বেড়েছে। এই দাম বৃদ্ধির ফলে বর্তমানে পকেটে চাপ পড়ছে মধ্যবিত্তের (Premium Fuel Price Hike)।

    Click here to Read More
    Previous Article
    শিক্ষকদের জন্য বড় স্বস্তি! টেট বাধ্যতামূলক তুলে দিতে নতুন আইন আনছে কেন্দ্র
    Next Article
    "এই দুর্নীতির সরকার আমরা চাই না" দাবি বিজেপি কর্মী সমর্থকের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment