Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে! বাংলা শস্য বিমার তালিকায় আপনার নাম আছে কি? কীভাবে দেখবেন জানুন…

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের চাষিদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। রাজ্য সরকারের উদ্যোগে ফসলের ক্ষতিপূরণের টাকা (Bangla Shasya Bima) এবার সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। রাজ্যের অনেক জেলায় চাষিরা ইতিমধ্যেই মোবাইলে টাকা ঢোকার এসএমএস পেতে শুরু করেছেন। খারাপ আবহাওয়ার কারণে যাদের ফসল নষ্ট হয়েছিল, তাদের সাহায্য করতেই এই টাকা দেওয়া হচ্ছে।

    কৃষকদের অ্যাকাউন্টে বাংলা শস্য বীমা প্রকল্পের (Bangla Shasya Bima) টাকা

    এখন কৃষকদের অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে, সেটা বাংলা শস্য বীমা (Bangla Shasya Bima) প্রকল্পের টাকা। রাজ্য সরকারের এই প্রকল্পে খরা, বন্যা বা বেশি বৃষ্টিতে ফসল নষ্ট হলে চাষিদের কিছু আর্থিক সাহায্য দেওয়া হয়। ২০২৫ সালের রবি ও খরিফ মরশুমে যেসব কৃষক এই বিমা করিয়েছিলেন, তাঁদেরই এখন ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। রাজ্যের অনেক জায়গায় ইতিমধ্যেই এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে।

    এবার এই বিমার (Bangla Shasya Bima) দায়িত্বে রয়েছে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স (SBI General Insurance)। তাই অনেক চাষির মোবাইলে যে এসএমএস বা ইমেইল যাচ্ছে, সেখানে এই সংস্থার নাম দেখা যাচ্ছে। ধানের জমিতে জলের অভাব বা আলুর জমিতে অতিরিক্ত বৃষ্টির কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছে, তারাই মূলত এই ক্ষতিপূরণ পাচ্ছেন।

    এই প্রকল্পে একটি নিয়ম আছে। এখানে শুধু একজন কৃষকের ফসল নষ্ট হলেই টাকা দেওয়া হয় না। পুরো এলাকার ক্ষতির হিসাব দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ কোনো মৌজা বা পঞ্চায়েত এলাকায় যদি অন্তত ৫০ শতাংশ বা তার বেশি চাষির ফসল নষ্ট হয়, তখন সেই এলাকাকে ক্ষতিগ্রস্ত ধরা হয়। তখন ওই এলাকার সব বিমা করা কৃষক ক্ষতিপূরণের টাকা পান। কিন্তু যদি কোনো এলাকায় কয়েকজনের ফসল নষ্ট হয় আর বাকিদের ফসল ঠিক থাকে, তাহলে সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের টাকা মেলে না।

    কীভাবে জানবেন আপনার নাম তালিকায় আছে কি না?

    আগে এই প্রকল্পের দায়িত্বে ছিল বাজাজ অ্যালিয়ান্স (Bajaj Allianz)। তখন অনলাইনে খুব সহজেই টাকা পাওয়ার স্ট্যাটাস দেখা যেত। কিন্তু এখন যেহেতু এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স দায়িত্বে আছে, তাই অনলাইনে সেই বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে না। এখন অনলাইনে শুধু দেখা যায় আপনার বিমা করা আছে কি না। কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না বা কত টাকা পাবেন, সেটা জানতে হলে অন্যভাবে খোঁজ নিতে হবে।

    এর জন্য নিজের ব্লকের কৃষি দপ্তর বা এডিও (ADO) অফিসে যোগাযোগ করতে হবে। বিমা কোম্পানি একটি তালিকা কৃষি দপ্তরে পাঠায়। সেই তালিকায় কোন কৃষকের নাম আছে এবং কত টাকা দেওয়া হবে, তা লেখা থাকে। কৃষি দপ্তরের আধিকারিকরা দেখে বলতে পারবেন আপনার এলাকায় টাকা ছাড়া হয়েছে কি না।

    Bangla Shasya Bima Compensation Released for Farmers

    আরও পড়ুনঃ ডিএ মামলায় নতুন জল্পনা! সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকদেরও কি মিলবে বকেয়া টাকা?

    প্রকল্পের সুবিধা

    এই প্রকল্পের (Bangla Shasya Bima) একটি বড় সুবিধা হলো, চাষিদের নিজের পকেট থেকে কোনো টাকা দিতে হয় না। পুরো প্রিমিয়াম রাজ্য সরকারই দেয়। তাই প্রতি বছর রবি ও খরিফ মরশুমে এই বিমা করে রাখা অনেকেই দরকারি বলে মনে করছেন। এতে ভবিষ্যতে বড় কোনো প্রাকৃতিক সমস্যায় ফসল নষ্ট হলে অন্তত কিছু আর্থিক সাহায্য পাওয়ার সুযোগ থাকে। যাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি, তারা চাইলে কিছুদিন অপেক্ষা করতে পারেন বা কাছের কৃষি দপ্তরে গিয়ে খোঁজ নিতে পারেন।

    Click here to Read More
    Previous Article
    'President আসলে CM-এর আসা উচিত':দ্রৌপদী, '৫০ বার এলে আমি কী করে যাব, অত টাইম আছে?’ পাল্টা Mamata
    Next Article
    দাম দেখে চমকে যাবেন! অ্যামাজন সেলে স্মার্টফোন-টিভি সহ একগুচ্ছ গ্যাজেটে বড় ছাড়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment