Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে বড় চমক! হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা রাজ্যের

    5 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ  প্রত্যেক বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে (Tarapith Temple) উপচে পড়ে ভক্তদের ভিড়। এবার এই বিশেষ দিনকে আরও স্মরণীয় করে তুলতে বড় পরিকল্পনা করছে রাজ্য সরকার (Government of West Bengal)। তারকেশ্বর মন্দিরের ধাঁচে এবারের কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মন্দির চত্বরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে।

    কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে বড় চমক | (Tarapith Temple)

    এই বছর ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা পড়েছে। তার প্রায় দেড় মাস আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এই বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দির চত্বরে আগত ভক্তদের উপর পুষ্পবৃষ্টির পরিকল্পনা করেছে রাজ্য। সেই সঙ্গেই জানা গিয়েছে, এই বিশেষ দিনের আগেই তারাপীঠে একটি নতুন সেবা শিবিরের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর জোড়া উপহার! নন্দীগ্রাম থেকে কলকাতা বাস পরিষেবা শুরু, টাইমটেবিল জানুন

    এই দুই বিশেষ কর্মসূচিকে সামনে রেখে সম্প্রতি তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের কার্যালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে কৌশিকী অমাবস্যার আয়োজন সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা করা হয়। জোরদার নিরাপত্তা, ভক্তদের নির্বিঘ্নে পুজো দেওয়ার বন্দোবস্ত, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।

    এই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, স্থানীয় বিধায়ক ধ্রুব সাহা, তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায়রা। বৈঠক শেষ হওয়ার পর কৃষিমন্ত্রী বলেন, “তারাপীঠের উন্নয়নের জন্য বরাদ্দ টাকা, চলমান প্রকল্প ও রাজ্যের নতুন সরকারের উদ্যোগে কৌশিকী অমাবস্যার আয়োজন আরও সুশৃঙ্খল ও আকর্ষণীয় করে তোলার বিষয়ে আলোচনা হয়েছে।“

    Tarapith temple

    প্রত্যেক বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। এবার তাঁদের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা করছে রাজ্য। ইতিমধ্যেই শ্রাবণ মাস উপলক্ষে সপ্তাহে একদিন করে তারকেশ্বর মন্দির চত্বরে আগত ভক্তদের উপর পুষ্পবৃষ্টি করা হচ্ছে। এবার কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দির নিয়েও একইরকম ভাবনাচিন্তা করছে সরকার।

    Click here to Read More
    Previous Article
    ৭ অক্টোবর মোর্চার প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ
    Next Article
    সুপ্রিম নির্দেশে জামিন, তবু বন্ধ নয় তদন্ত! NEET আন্দোলন মামলায় কেন সক্রিয় লালবাজার?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment