Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘কোন বিধায়ক, কীসের তালিকা?’ তৃণমূলে ভাঙন-জল্পনার মাঝে বোমা ফাটালেন ঋতব্রত

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ সোমবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজের অভিযোগে দুই বিধায়ককে বহিষ্কার করা হয়েছে। এরপর থেকেই ঋতব্রত সহ তৃণমূলের (TMC) প্রায় ৫০ জন বিধায়ক বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে ভিন্ন অবস্থানের প্রস্তুতি নিচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এই আবহে মুখ খুললেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক নিজে।

    বিস্ফোরক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)

    তৃণমূলে ভাঙনের গুঞ্জনের আবহে এদিন মন্ত্রী তাপস রায়ের একটি পোস্ট জোর শোরগোল ফেলে দেয়। সেখানে লেখা ছিল, “তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। মহারাষ্ট্রের মতো অবস্থা হল তৃণমূলের। বিধানসভার স্পিকারের কাছে প্রায় ৫০ জন টিএমসির বিধায়ক নিয়ে পৌঁছে গিয়েছে ঋতব্রত। খেলা হবে”। এদিন বিধানসভায় ঢোকার মুখে একথা শুনে কার্যত অবাক হয়ে যান তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক।

    ঋতব্রত বলেন, “কোন বিধায়ক, কীসের তালিকা? নিজের কাজে আমি বিধানসভায় এসেছি। কোনও রকম তালিকা আনিনি। এসব জল্পনা”। মন্ত্রী তাপসের পোস্ট সম্বন্ধে বলেন, “আমি নিজের ও সন্দীপন ছাড়া কারও দায়িত্ব নিইনি। কে কী পোস্ট করেছেন সেই বিষয়ে তাঁরাই বলতে পারবেন”।

    আরও পড়ুনঃ চরমে উঠেছে দল ভাঙনের গুঞ্জন! এবার বড় অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

    দল থেকে বহিষ্কৃত হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের নেত্রী বলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় একজন বড় নেত্রী। দল থেকে বহিষ্কৃত বলে তাঁর প্রতি আমার শ্রদ্ধা কমে যাবে এমনটা নয়। উনিই আমার নেত্রী। যদিও তাঁর থেকে দল হাইজ্যাক হয়ে গিয়েছে”।

    এখানেই না থেমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন ঋতব্রত। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্পোরেট ধাঁচের পার্টির কোনও মিল নেই। এহেন ভোট বিপর্যয়ের ২৬ দিন পর বেরিয়ে এক নেতা যখন গণপিটুনি বা চোরপিটুনি খেলেন, তিনি তখন বললেন জনতা তাঁকে নিরাপত্তা দেবে। তা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা তাঁকে কেন নিতে হল?”

    Mamata Banerjee Compared to Sri Chaitanyadev by TMC MP Ritabrata Banerjee

    সব মিলিয়ে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহাকে বহিষ্কার করার পর থেকে তৃণমূলে ভাঙনের জল্পনায় সরগরম রাজ্য রাজনীতি। এদিন বিধানসভায় ঢোকার মুখে তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক নিজে সব জল্পনা উড়িয়ে দেন। এরপর এই ইস্যু কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    রানী রাসমণি রোডেই মমতাকে অ্যারেস্ট করার হুঁশিয়ারি নাজিয়া এলাহী খানের
    Next Article
    স্কুলের ‘হেড স্যার’ থেকে রাজ্যের পূর্ণমন্ত্রী! কাঁথির অরূপ দাসের জীবন কাহিনী অবাক করবে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment