Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কনফার্ম মিলবে সিট, পূর্ব রেলের স্পেশাল পরিষেবায় সামার ভ্যাকেশন হবে টেনশন ফ্রি

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে গরমের ছুটি। এই সময় বউ মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। যার ফলে এই সময় থাকে ট্রেনের ভীষণ পরিমাণে চাহিদা (Indian Railways)। এই চাহিদা মেটানোর জন্য ও নিবিঘ্নে যাত্রীদের আরামদায়ক ভ্রমণ পরিষেবা দেওয়ার জন্য পূর্ব রেল ২৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বেশ কিছু স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Indian Railways)।

    ছুটির ভ্রমণে বাড়তি সুবিধা স্পেশাল ট্রেনে কনফার্ম সিট (Indian Railways)

    গরমের ছুটিতে ভারতীয় রেলের তরফ থেকে বেশ কিছু ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)। এর মধ্যে উল্লেখযোগ্য হল ০৯৭০২ হাওড়া–খাটিপুরা স্পেশাল, ০৫৭৫৩ মালদা টাউন–নিউ জলপাইগুড়ি স্পেশাল এবং ০১৪৫২ হাওড়া–হাদাপসার স্পেশাল। যেগুলিতে স্লিপার এবং এসি উভয় ক্লাসের ব্যবস্থা রয়েছে।

    Indian Railways added benefit for holiday travel confirmed seats on special trains
    আরও পড়ুন: হলুদ বেশি হয়ে গেলে কী করবেন? কয়েকটি সহজ উপায়েই ফেরান খাবারের স্বাদ

    এছাড়াও রয়েছে ০৫০৩১ কলকাতা–গোরখপুর স্পেশাল, ০৯৪৬৪ মালদা টাউন–গান্ধীধাম স্পেশাল এবং ০৫৯৩১ কলকাতা–ডিব্রুগড় স্পেশাল ট্রেনগুলিতেও স্লিপার ও এসি ক্লাসের (যার মধ্যে সেকেন্ড এসি, থার্ড এসি এবং স্লিপার বার্থ অন্তর্ভুক্ত) আসন রয়েছে। ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে আরও বেশি ট্রেন চালানো হবে।

    পাশাপাশি ভ্রমণকারীরা ০৪১৫৮ কলকাতা–কানপুর সেন্ট্রাল স্পেশাল, ০৫১৫৫ কলকাতা–ছাপরা স্পেশাল, ০৮৪০২ কলকাতা–ভুবনেশ্বর স্পেশাল, ০১৭০২ হাওড়া–জবলপুর স্পেশাল, ০৫৭৫৩ মালদা টাউন–নিউ জলপাইগুড়ি স্পেশাল, ০৯৬০৪ হাওড়া–মাদার জংশন স্পেশাল এবং ০৪৫১৩ হাওড়া–চণ্ডীগড় স্পেশাল ট্রেনগুলিতে আসন বুক করতে পারেন। যেগুলিতে স্লিপার, সেকেন্ড এসি এবং থার্ড এসি ক্লাসের আসন রয়েছে।

    এমনকি পূর্ব রেল সমস্ত ক্লাসের হাজার হাজার অতিরিক্ত বার্থের ব্যবস্থা করছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, বার্থগুলি নিঃশেষ হয়ে যাওয়ার আগেই যত দ্রুত সম্ভব তাঁদের নিশ্চিত আসন বুক করে নেওয়ার জন্য অফিসিয়াল ‘RailOne’ অ্যাপ অথবা IRCTC-এর ওয়েবসাইটটি দেখার কিংবা যোগাযোগ করার (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    কীসের ইঙ্গিত ! কমিশনের নজরে এবার যাদবপুর-কলকাতা সহ বহু বিশ্ববিদ্যালয়
    Next Article
    বস্তি থেকে বহুতল, কোথাও ছাড় নয়! দ্বিতীয় দফার আগে বড় সিদ্ধান্ত কমিশনের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment