Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলকাতায় ফের বৃষ্টির কামব্যাক! উত্তরে দমকা হাওয়ার হুঁশিয়ারি; আগামীকালের আবহাওয়ার খবর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে কোনভাবেই যেন বিদায় নিচ্ছে না বৃষ্টি। বিগত কয়েকদিন ধরে বঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হয়েই চলেছে। যার ফলে সাময়িকভাবে কিছুটা আরাম মিললেও। পরে আবার সেই ভ্যাবসা গরম ভাব থেকে যাচ্ছে। তবে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যে ঝড়-বৃষ্টি পরিস্থিতি তৈরি হতে চলেছে। এছাড়াও আগামী দু থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

    চৈত্র মাসের শেষের পথ। তবে কদিন ধরে কালবৈশাখীর দাপটে যথারীতি নাজেহাল দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। পাশাপাশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে ক্রমাগত উত্তরবঙ্গেও। হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে বুধবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এই বৃষ্টিপাতের ফলে যে তাপমাত্রা কমবে তা নয়।

    South Bengal Weather rains make a comeback in kolkata gusty winds warning in the north

    আরও পড়ুন: একটাই ভুলে নষ্ট হচ্ছে টিক্কা! নরম রাখতে এই রান্নার টিপস জানতেই হবে

    বরং ধীরে ধীরে বঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে। পাশাপাশি বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার প্রভাবেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও অনবরত জলীয়বাষ্প ঢোকার ফলে বঙ্গ জুড়ে এই বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি আগামী সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

    হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বুধবার সকালের দিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে মূলত। তবে বিকেলের পর থেকে দুই ২৪ পরগনা, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়্গ্রাম ও বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত ঝড়-বৃষ্টি পূর্বাভাস তেমন নেই। তবে আগামী রোববার পর্যন্ত এইরকমই আবহাওয়া থাকবে। কিন্তু সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

    উত্তরবঙ্গের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তুলনায় তুলনামূলকভাবে বেশি। বুধবারের তুলনায় বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচ দিয়া ও আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালিম্পং ও আশেপাশে এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বেশ কিছু জায়গার বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ডায়মন্ড হারবার রোডের পাশেই তিন চার দিন পর থেকেই শুরু হয়ে যাবে ট্রাইবুনালের কাজ। কোথায় বসবে জেনেনিন
    Next Article
    'ট্রাইবুনাল ঠিক করবে কোন নথি গ্রহণযোগ্য', বললেন কল্যাণ ব্যানার্জী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment