Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলকাতা থেকে সুন্দরবন সরাসরি বাস পরিষেবা! রাজ্য সরকারের কাছে দাবি পর্যটকদের

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির পছন্দের পর্যটনকেন্দ্রগুলির মধ্যে অন্যতম সুন্দরবন (Sundarbans)। হাতে দু-তিনদিনের ছুটি পেলে অনেকেই ছুটে যান এই এখানে। যদিও যাতায়াতের ক্ষেত্রে অনেকটা ঝক্কি পোহাতে হয় বলে দাবি পর্যটকদের। সেই সমস্যা এড়াতে এবার কলকাতা থেকে সুন্দরবন সরাসরি বাস পরিষেবার (Kolkata-Sundarbans Bus) দাবি উঠল। রাজ্য সরকারের কাছে এই দাবি জানিয়েছেন পর্যটকেরাই।

    কলকাতা থেকে সুন্দরবন সরাসরি বাস পরিষেবার দাবি | (Kolkata-Sundarbans Bus)

    বর্ষা হোক বা শীত, প্রায় সারা বছরই সুন্দরবনে পর্যটকদের ভিড় লেগে থাকে। বাংলা তো বটেই, ভিনরাজ্য থেকেও বহু মানুষ প্রকৃতির কোলে সময় কাটাতে এখানে ছুটে আসেন। তবে যাতায়াতের ক্ষেত্রে ট্রেন, অটো কিংবা অন্য কোনও মাধ্যমের উপর তাঁদের ভরসা করতে হয়। ব্যাগপত্র নিয়ে বারবার ট্রেন, অটোয় ওঠা ঝক্কির বলেই মনে করেন পর্যটকদের একাংশ। এই পরিস্থিতিতে কলকাতা থেকে সুন্দরবন অবধি সরাসরি বাস পরিষেবার দাবি জানালেন তাঁরা।

    শহর কলকাতা থেকে রাজ্যের বহু পর্যটনকেন্দ্রে যাওয়ার জন্য বাস ছাড়ে। তবে সুন্দরবন যাওয়ার কোনও সরাসরি বাস নেই। পর্যটকদের দাবি, ধর্মতলা থেকে একটি বাসে করে যদি গদখালি কিংবা বাসন্তীর সোনাখালিও পৌঁছে যাওয়া যায়, তাহলে অনেকটা সুবিধা হয়।

    আরও পড়ুনঃ কল্যাণের জোরালো সওয়াল! বিরোধী দলনেতা মামলায় কী বলল হাইকোর্ট?

    জানা যাচ্ছে, কলকাতা বা শহরতলি থেকে কোনও পর্যটক সুন্দরবন যেতে চাইলে তাঁকে প্রথমে শিয়ালদহ থেকে ট্রেনে করে ক্যানিং যেতে হয়। এরপর সেখান থেকে অটো করে পৌঁছতে হয় কোনও একটি ফেরিঘাটে। এবার যদি কলকাতা থেকে সরাসরি বাস পরিষেবা চালু হয় তাহলে এই ট্রেন-অটোর ঝামেলা পোহাতে হবে না।

    এই বিষয়ে পর্যটকদের দাবি, ধর্মতলা থেকে বাসে করে দিঘা, বকখালি, শিলিগুড়ি সহ একাধিক পর্যটনকেন্দ্রে যাওয়া গেলেও ব্যতিক্রম সুন্দরবন। সেই কারণে সরকারের একটু এদিকটা দেখা উচিত।

    Kolkata-Sundarbans bus service demand raised by tourists to Government of West Bengal

    এদিকে জানা গিয়েছে, গত সরকারের আমলে বাসন্তী ও গোসাবা থেকে সরকারি বাস পরিষেবা চালু করা হয়েছিল। তবে কয়েকদিন যেতে না যেতেই ওই বাসগুলি আর দেখা যায় না। স্থানীয়দের দাবি, বর্ষা আসছে, শুরু হবে ইলিশ উৎসব। এই সময় পর্যটকদের ভিড় বৃদ্ধি পায়। তাই বাড়তি বাস চালু করা গেলে পর্যটকদের অনেকটা সুবিধা হবে।

    রাজ্যে ক্ষমতায় আসার পর পরিবহণক্ষেত্রে প্রচুর উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। এবার তাঁদের কাছে কলকাতা থেকে সুন্দরবন সরাসরি বাস পরিষেবা চালু করার দাবি জানালেন পর্যটকেরা।

    Click here to Read More
    Previous Article
    “তৃণমূল কখনো চায়নি তদন্ত হোক, প্রকৃত দোষীরা ধরা পড়ুক” - ফাল্গুনী পাত্র
    Next Article
    কল্যাণের জোরালো সওয়াল! বিরোধী দলনেতা মামলায় কী বলল হাইকোর্ট?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment