Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কখন ব্যবহার করা যায় ট্রেনের মিডল বার্থ? কী বলছে রেলের নিয়ম?

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : এদেশে গণ পরিবহনের ক্ষেত্রে ভারতীয় রেল (Indian Railways) এক গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এক্সপ্রেস এবং লোকাল ট্রেনে ভ্রমণ করেন। এই যাত্রীদের ভ্রমণ যাতে আরামদায়ক এবং সুবিধাজনক হয় তার জন্য বেশ কিছু নিয়ম আনা হয়েছে রেলের তরফে।

    মিডল বার্থ নিয়ে রেলের (Indian Railways) নিয়ম

    যারা দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করেন, তারা সকলেই জানেন স্লিপার থেকে এসি কোচে থাকে বার্থ সিস্টেম। স্লিপার এবং এসি থ্রি কোচে থাকে মিডল বার্থ। এমনিতে এই সিটটি লোয়ার বার্থের হেলান দেওয়ার ব্যাকরেস্ট হিসেবে ব্যবহৃত হয়। তবে দরকার মতো সিটটিকে মিডল বার্থে রূপান্তরিত করা যায়।

    When Indian Railways train middle berth can be used

    কখন খোলা যাবে মিডল বার্থ: কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে, মাঝের বার্থ কখন ব্যবহার করা যেতে পারে? অনেকেই জানেন না, মিডল বার্থ ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে রেলের (Indian Railways)। জানিয়ে রাখি, ভারতীয় রেলের নিয়মানুযায়ী রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত ব্যবহার করা যাবে মিডল বার্থ।

     আরও পড়ুন : দোলেও ভোগান্তির একশেষ, একসঙ্গে ৬৫ টি ট্রেন বাতিল হাওড়া-শিয়ালদহ ডিভিশনে

    কী বলছে নিয়ম: এই সময়ের মধ্যে যদি অন্য কোনও যাত্রী মিডল বার্থ ব্যবহারে বাধা দেন, তবে অভিযোগও করা যাবে টিটিইর কাছে। নিয়মে আরও বলা হয়েছে, মিডল বা আপার বার্থের যাত্রীরা রাত দশটার পরে নীচের বার্থে আর বসতে পারবে না।

    আরও পড়ুন : ‘দিদি নাম্বার ওয়ান’এ নতুন মুখ শ্বেতা, আর দেখা যাবে না রচনাকে?

    শুধু এই নিয়মগুলিই নয়, আরও একাধিক নিয়ম রয়েছে ভারতীয় রেলের। ট্রেনে সফরের সময় ধূমপান এবং মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি এমনটা করতে গিয়ে ধরা পড়েন তবে হতে পারে কড়া শাস্তি। পাশাপাশি রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত টিটিইরা টিকিট চেক করতে পারবেন না।

    Click here to Read More
    Previous Article
    লড়াইটা শুধু ভাতের নয়, জাতেরও,আমরা বিজেপি পরিবার মিলে জেহাদী তৃণমূলকে হারাব
    Next Article
    আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে পাকিস্তানকে সমর্থন করলেন ট্রাম্প! ভারতের বাড়বে উদ্বেগ?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment