Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কিউআর কোড দিয়েই তথ্য আদানপ্রদান, গ্রাহক সুরক্ষায় বদলে যাচ্ছে আধার কার্ড

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন ফন্দিফিকির বের করছে প্রতারকরা। সাইবার প্রতারণা বাড়ছে পাল্লা দিয়ে। আর এর মধ্যে অনেক প্রতারণাই হয় আধার কার্ডের মাধ্যমে। তাই এবার নিরাপত্তার কথা মাথায় রেখে আধার কার্ডে (Aadhaar Card) বড়সড় বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

    ফের বদলাতে চলেছে আধার কার্ডের (Aadhaar Card) নকশা

    জানা যাচ্ছে, পরিকল্পনা অনুযায়ী নতুন আধার কার্ডে কোনও নম্বর থাকবে না। তার পরিবর্তে থাকবে কিউআর কোড। এমনই সিদ্ধান্ত নাকি নিয়েছে ইউআইডিএআই। তবে এ বিষয়ে কোনও সরকারি ঘোষণা এখনও পর্যন্ত হয়নি। তবে যেমনটা জানা যাচ্ছে, নতুন আধার কার্ডে দুটি জিনিস রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউআইডিএআই। এই দুটি হল কার্ড গ্রাহকের ছবি এবং কিউআর কোড।

    New Aadhaar card planning with qr code

    কী বদল আসবে: এতদিন যে সিস্টেম ছিল তাতে আধার কার্ড থেকে সহজেই যে কেউ গ্রাহকের ঠিকানা, আধার নম্বর বা জন্মতারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যেত। কিন্তু এবার তা বদলাতে চলেছে। জানা যাচ্ছে, কিউআর কোড ভিত্তিক আধার কার্ডের তথ্য যাচাই করার জন্য কিউআর কোড স্ক্যান করতে হবে। গ্রাহককে আর নতুন করে কোনও তথ্য দিতে হবে না।

    আরও পড়ুন : TRP-র ওঠাপড়ায় মুখোমুখি টক্করে পরিণীতা-রাঙামতি, কে পেল টপারের সিংহাসন?

    হঠাৎ কেন বদল: কিন্তু হঠাৎ আধার কার্ড (Aadhaar Card) বদলানোর কারণ কী? জানা যাচ্ছে, গ্রাহকদের তথ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও শেষমেষ এই ব্যবস্থার বাস্তবায়ন হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। উল্লেখ্য, গত বছর সাইবার সুরক্ষা বাড়াতে আধার অ্যাপ্লিকেশন চালু করেছিল কেন্দ্র। ওই অ্যাপের মাধ্যমেও কিউআর কোড স্ক্যান করে তথ্য আদানপ্রদান করা যায়।

    আরও পড়ুন : ‘এতটাই বিধ্বস্ত…’, দুবাই থেকে কলকাতা ফিরে কী বললেন শুভশ্রী?

    এই প্রযুক্তির সুবিধা পাওয়ার জন্য প্রথমে আধার অ্যাপ ডাউনলোড করতে হবে। আর ফেস আইডেন্টিফিকেশন, যা বাধ্যতামূলক। এরপরেই আধার কার্ড সব তথ্য গ্রাহকের ফোনেই চলে আসবে। ফলে আধার কার্ড সঙ্গে নিয়ে আর ঘুরতে হবে না।

    Click here to Read More
    Previous Article
    ‘রাশিয়ার তেল কিনতে কারও অনুমতি লাগবে না’, আমেরিকার ‘ছাড়’ বিতর্কে স্পষ্ট বার্তা কেন্দ্রের
    Next Article
    ‘বাংলার বাঘিনী এখনও বেঁচে আছেন’! প্রথম ভাষণেই মুগ্ধ Mamata,প্রতীক উরকে বললেন‘খুব ভালো হয়েছে, জল খাও'

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment