Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কীসের ভিত্তিতে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা? বিতর্ক বাড়তেই পরিষ্কার করলেন মুখ্যমন্ত্রী

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ দিকে দিকে হাজারো বিতর্কের মাঝে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) থেকে কোনও প্রকৃত উপভোক্তা বঞ্চিত হবেন না বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি মুর্শিদাবাদের রেজিনগরের জনসভা থেকে এই প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

    অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর | Annapurna Yojana

    মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার আওতায় আবেদন যাচাইয়ের প্রক্রিয়া এখনও চলছে। আগামী ৩০ অগস্ট পর্যন্ত সেই প্রক্রিয়া চলবে। যাচাইকরণ শেষে যোগ্য প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক। একাংশ ভাতার টাকা পেয়ে গেলেও বাকিরা কেন পাননি সেই নিয়ে ক্ষোভ-বিক্ষোভে দিকে দিকে উত্তাল অবস্থা।

    অভিযোগ, রাজ্য সরকারের এই প্রকল্প থেকে অনেক ‘যোগ্য’ উপভোক্তা বাদ পড়েছেন। আবার ‘অযোগ্যরা’ টাকা পেয়েছেন বলেও অভিযোগ। এদিন রেজিনগরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, মুর্শিদাবাদ জেলায় প্রায় ১৫ লক্ষ মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। ইতিমধ্যেই প্রায় ১২ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ১ জুলাই ৩ হাজার টাকা করে পাঠানো হয়েছে। বাকি আবেদনগুলিও পর্যায়ক্রমে যাচাই চলছে।

    মুখ্যমন্ত্রী দাবি করেন, বর্ণ, ধর্ম বা রাজনৈতিক পরিচয় নয়, শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে উপভোক্তাদের। এদিন সমস্ত সরকারি প্রকল্প নিয়ে দুর্নীতি প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। একইসাথে এই সমস্যা মেটাতে ২ মাস সময়ও চেয়ে নেন তিনি।

    বলেন, “এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। এডিএম জেলা পরিষদ যে টেন্ডার করেছেন তাদের ক্রেডেনশিয়ালে অধিকাংশই জাল। ৬০০টি লক্ষ্মীর ভাণ্ডার ভুয়ো, ৩৫০০ সংখ্যালঘু স্কলারশিপের অ্যাকাউন্ট ভুয়ো। এসসি, এসটি না হয়েও ভাতা নিচ্ছে। শারীরিকভাবে অক্ষম নয় তাও ভাতা নিচ্ছে।”

    Annapurna Yojana

    আরও পড়ুন: সপ্তাহের শেষে ফের বাড়ল সোনার দাম! বিয়ের মরসুমে জেনে নিন কত হল লেটেস্ট রেট

    মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ভেরিফিকেশন করছি। এক্ষেত্রে দেখা হচ্ছে KYC ঠিক আছে কিনা, আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা। এসব দেখতে গিয়ে হাজার হাজার ভুয়ো অ্যাকাউন্ট ধরা পড়ছে। ২ মাস সময় দিন। বিডিওরা কথা দিয়েছেন সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম ভেরিফিকেশনের কাজ শেষ করবে।” যারা ভুয়ো কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

    Click here to Read More
    Previous Article
    স্কুল ছাত্রীর অ্যাকাউন্টে এলো কোটি কোটি টাকা!ভীমড়ি খাবার যোগাড় দরিদ্র পরিবারে
    Next Article
    খেলেছিলেন এবারের বিশ্বকাপে! মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন তরুণ ফুটবলার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment