Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কে হবেন রাজ্যের নতুন ডিজিপি? নামের তালিকা চেয়ে কড়া বার্তা কেন্দ্রের

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের (DGP Appointment) প্রক্রিয়া এবার আবার গতি পেল। কেন্দ্রীয় সংস্থা ইউপিএসসি রাজ্য সরকারের কাছে চিঠি দিয়ে জানিয়েছে, ডিজিপি-র শূন্য পদে নিয়োগের জন্য যোগ্য আইপিএস অফিসারদের নামের তালিকা পাঠাতে হবে। নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, চিঠি পাওয়ার পরই তালিকা তৈরির কাজ শুরু করেছে রাজ্য।

    নতুন নাম পাঠানোর নির্দেশ (DGP Appointment)

    ইউপিএসসি রাজ্য সরকারকে জানিয়েছে, ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত যাঁরা ডিজি পদে উন্নীত হয়েছেন, তাঁদের নাম পাঠাতে হবে। সেই অনুযায়ী তালিকা প্রস্তুত করা হচ্ছে। আগামী শুক্রবারের মধ্যেই এই নামের তালিকা ইউপিএসসি-র কাছে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। এই তালিকায় প্রথম নাম হিসেবে রয়েছে অনুজ শর্মার। বর্তমানে তিনি ডিজি ফায়ার পদে কর্মরত।

    এছাড়াও তালিকায় রয়েছেন রাজ্য পুলিশের বর্তমান ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে। তাঁর পাশাপাশি ডিজি হোমগার্ড এন আর বাবু, ডিজি কারেকশনাল সার্ভিস সিদ্ধিনাথ গুপ্তা, ডিরেক্টর সিভিল ডিফেন্স সঞ্জয় সিং-সহ মোট আটজন আইপিএস অফিসারের নাম রয়েছে (DGP Appointment)।

    উল্লেখ্য, চলতি বছরের ৩১ জানুয়ারি তৎকালীন ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমার অবসর নেওয়ার পর রাজ্য সরকার ১৯৯৩ ব্যাচের আইপিএস পীযূষ পাণ্ডেকে ভারপ্রাপ্ত ডিজি পদে নিয়োগ করে। তবে সেই সময় নির্দিষ্ট সময়ের মধ্যে নামের তালিকা ইউপিএসসি-র কাছে পাঠানো হয়নি বলে অভিযোগ ওঠে। এর জেরে স্থায়ী নিয়োগে অনুমোদন দিতে অস্বীকার করে কেন্দ্র।

    আরও পড়ুনঃ ৯ দিনে ৭৭ লক্ষ আবেদন! যুবসাথীতে ভিড় দেখে নতুন সিদ্ধান্তের ইঙ্গিত নবান্নের

    প্রশাসনিক কাজ সচল রাখতে তখনই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয় পীযূষ পাণ্ডেকে। এরপর দীর্ঘদিন ধরে স্থায়ী ডিজিপি নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়। এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর পরিস্থিতি বদলাচ্ছে বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। নির্দিষ্ট নিয়ম মেনেই এবার প্রক্রিয়া (DGP Appointment) এগোবে, এমনটাই আশা করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    হাওড়ার প্রোমোটার খু*নে মমতাকে ধুয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari News
    Next Article
    বিয়ের পরেই কাজের মুডে রণজয়, নতুন সিরিয়ালে নায়িকা হচ্ছেন কে?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment