Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কবি সুভাষ মেট্রো নিয়ে বড় আপডেট, পরিষেবা‌ কবে স্বাভাবিক হবে জেনে নিন

    5 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhash Station) কবে খুলবে, সেই প্রশ্নের উত্তর জানতে প্রায় এক বছর ধরে অপেক্ষা করছেন হাজার হাজার নিত্যযাত্রী। প্রথমে কয়েক মাসের আশ্বাস মিললেও এখন স্পষ্ট, সেই অপেক্ষা আরও দীর্ঘ হতে চলেছে। মেট্রো কর্তৃপক্ষের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিকঠাক এগোলে ২০২৭ সালের এপ্রিল বা মে মাসের আগে ব্লু লাইনের এই গুরুত্বপূর্ণ স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা নেই।

    কবে খুলবে কবি সুভাষ মেট্রো স্টেশন(Kavi Subhash Station) ?

    নতুন স্টেশন নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পুরনো কাঠামো ভেঙে সম্পূর্ণ নতুন নকশায় প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এবার আগের মতো দুই প্ল্যাটফর্মের উপরে একটিমাত্র ছাউনি রাখা হচ্ছে না। আলাদা ছাউনি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ কাজ শেষ হলে কবি সুভাষ স্টেশনের চেহারা আগের থেকে অনেকটাই আলাদা হবে। জানা গেছে, নতুন প্ল্যাটফর্মের ভিত্তি শক্ত করতে মোট ৮০টি গভীর পাইল বসানো হবে। তার মধ্যে এখনও পর্যন্ত মাত্র তিনটির কাজ শেষ হয়েছে।

    বর্ষাকালের কারণে আগামী কয়েক মাস নির্মাণের গতি কিছুটা ধীরে হওয়ার আশঙ্কা রয়েছে। মেট্রো স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ার পর নিউ গড়িয়া এলাকার যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়েছে। আগে যেখানে সরাসরি কবি সুভাষ থেকেই মেট্রোয় ওঠা যেত, এখন সেখানে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পৌঁছতে অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে। অনেক যাত্রীকে দু’দফা অটো বদল করেও স্টেশনে পৌঁছতে হচ্ছে। যদিও যাত্রীদের সুবিধার কথা ভেবে শহিদ ক্ষুদিরাম স্টেশনের পাশে একটি নতুন অটোস্ট্যান্ড তৈরি করা হয়েছে, তবুও ভোগান্তি পুরোপুরি কাটেনি।

    প্রসঙ্গত, আগের বছর ২৮ জুলাই কবি সুভাষ মেট্রো প্ল্যাটফর্মের একটি পিলারে ফাটল ধরা পড়ার পর নিরাপত্তার স্বার্থে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। প্রথমদিকে জানানো হয়েছিল, আট থেকে নয় মাসের মধ্যেই নতুন প্ল্যাটফর্ম তৈরি করে পরিষেবা ফের চালু করা সম্ভব হবে। চলতি বছরের শুরুতে নতুন নকশা চূড়ান্ত হওয়ার পর পুনর্নির্মাণের কাজ শুরু হলেও প্রকল্প শেষ হতে এখনও অনেকটাই সময় লাগবে।

    know when the service will be normal in Kavi Subhash Station

    আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর জোড়া উপহার! নন্দীগ্রাম থেকে কলকাতা বাস পরিষেবা শুরু, টাইমটেবিল জানুন

    মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান বলেন, “আমরা দ্রুত ওই স্টেশন পুনর্নির্মাণের কাজ চালাচ্ছি। তবে সেই কাজ শেষ হয়ে মেট্রো চলাচল শুরু হতে ২০২৭ সালের এপ্রিল মাস হয়ে যাবে। এই কয়েকমাস যাত্রীদের শহিদ ক্ষুদিরাম থেকেই মেট্রো ধরতে হবে।” অপেক্ষার সময় আরও বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ নিত্যযাত্রীরা। তবে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন অবকাঠামো তৈরি হচ্ছে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। কাজ শেষ হলে আরও আধুনিক ও নিরাপদ রূপে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে কবি সুভাষ স্টেশন।

    Click here to Read More
    Previous Article
    সুপ্রিম নির্দেশে জামিন, তবু বন্ধ নয় তদন্ত! NEET আন্দোলন মামলায় কেন সক্রিয় লালবাজার?
    Next Article
    মুখ্যমন্ত্রীর জোড়া উপহার! নন্দীগ্রাম থেকে কলকাতা বাস পরিষেবা শুরু, টাইমটেবিল জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment