Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কবে ঘোষণা ভোটের? ১৪ মার্চের আগে সম্ভাবনা ক্ষীণ, সময়সূচি নিয়ে ধোঁয়াশা তুঙ্গে

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় SIR প্রক্রিয়া প্রায় শেষের পথে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ধার্য রয়েছে। তার পরেই ভোটের (Bengal Assembly Election) কাউন্টডাউন শুরু হবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু মার্চের শুরুতেই কি ভোট ঘোষণা হবে? এই প্রশ্নেই এখন জল্পনা তুঙ্গে।

    বঙ্গে ভোট (Bengal Assembly Election) নিয়ে কী বলল কমিশন?

    সুপ্রিম কোর্টের নির্দেশে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ঠিক হয়েছে। কমিশন জানিয়েছে, নির্ধারিত দিনেই ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। তবে তার পরেও পুরো কাজ শেষ হয়ে যাবে না। ধাপে ধাপে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে হবে।।এছাড়া এখনও বহু প্রশাসনিক কাজ বাকি রয়েছে। রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকও হয়নি। আধিকারিকদের নির্ধারিত বৈঠক স্থগিত হয়ে গিয়েছে। ফলে ভোট (Bengal Assembly Election) ঘোষণার আগে এই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা জরুরি।

    কমিশন সূত্রে খবর, মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত SIR সংক্রান্ত কাজ চলতে পারে। সেই কারণেই ১৪ মার্চের আগে বাংলায় ভোট (Bengal Assembly Election) ঘোষণা হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ মার্চের তৃতীয় সপ্তাহের আগে নির্বাচনের দিন ঘোষণা নাও হতে পারে। যদি সেই সময়সূচি মেনে এগোনো হয়, তবে ভোট গ্রহণ শুরু হতে পারে এপ্রিলে তৃতীয় সপ্তাহে। জানা যাচ্ছে, ৩ থেকে ৪ দফায় ভোট করানোর সম্ভাবনা রয়েছে।

    এদিকে আগামী ৭ মে শেষ হচ্ছে রাজ্য বিধানসভার মেয়াদ। তার আগেই গোটা নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। ফলে সময় খুব বেশি নেই কমিশনের হাতে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের দাবি, নির্বাচন কমিশন আগেই পুরো বিষয়টি জানত। তাদের মতে, এত তাড়াহুড়োর মধ্যে কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়, তা আগে থেকেই বোঝা উচিত ছিল।

    Election Commission to allow unmapped voters in SIR process

    আরও পড়ুনঃ শিক্ষকদের ‘সেকশন’ নিয়ে বড় রদবদল! কার নাম কোথায় থাকবে, জানাল শিক্ষা দপ্তর

    তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, এত কম সময়ে পুরো প্রক্রিয়া শেষ করা বাস্তবসম্মত নয়। সব মিলিয়ে, ২৮ ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকা প্রকাশের পরও কিছু প্রশাসনিক জট কাটানো বাকি থাকবে। সেই জট না মিটলে ভোটের (Bengal Assembly Election) দিন ঘোষণা পিছোতে পারে।

    Click here to Read More
    Previous Article
    দোল উৎসবের মুখে আবহাওয়ার ‘বড় টুইস্ট’! নিম্নচাপ সরলেও বাড়ছে ঘূর্ণাবর্তের অস্বস্তি, আবহাওয়া আপডেট
    Next Article
    ভারত পাবে অত্যাধুনিক মারণাস্ত্রের প্রযুক্তি! দ্রুততম মিসাইলের রহস্যও জানাবে ইজরায়েল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment