Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কাটেনি রেললাইনের সমস্যা! উত্তরবঙ্গে বাতিল বহু ট্রেন, দেখুন তালিকা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশন দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে ট্রেন পরিষেবার স্বাভাবিক হওয়া, ফের অনিশ্চয়তার মধ্যে পড়ল। কারণ বৃহস্পতিবার সকালে নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন যে এলাকায় ধস নেমেছিল গতকাল সারাদিন রেল কর্মীরা সেখানে মেরামতির কাজ করেন। তবে বৃহস্পতিবার রাতে ফের একই জায়গায় ধস নামে। যার ফলে ট্রেন চলাচল কবে সম্পূর্ণভাবে স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিল (Indian Railways)।

    উত্তরবঙ্গে রেল পরিষেবা ব্যাহত! লাইনে ধস, বাতিল বহু ট্রেন (Indian Railways)

    সারাদিন কাজের শেষে রাত সাড়ে দশটার পর রেল কর্মীরা মাটি সক্ষমতা পরীক্ষা শুরু করলে হঠাৎ একটি অংশ প্রায় ১৫ ফুট গভীর গর্ত তৈরি করে রেল ট্র্য়াক এবং রেল লাইনের ধারে বৈদ্যুতিক খুঁটি মাটিতে বসে যায়। এই ঘটনায় হুড়োহুড়ি পড়ে যায় রেল কর্মীদের মধ্যে। যদিও নতুন করে ভূমিধসের ঘটনায় সেখানে কর্মরত কোন রেল কর্মী আহত হননি (Indian Railways)।

    Indian Railways services in North Bengal disrupted due to track washout

    আরও পড়ুন: প্রতিদিন চলছে হলদিয়া-কলকাতা সরকারি বাস! রইল সময়সূচি ও ভাড়ার তালিকা

    তবে নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন এলাকায় ভূমিধস নামার কারণে, ইতিমধ্যে পূর্ব রেল কর্তৃপক্ষ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করেছে। এক নজরে দেখে নিন ৪ সেপ্টেম্বর কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে।

    ১২০৪১/১২০৪২ হাওড়া–নিউ জলপাইগুড়ি–হাওড়া শতাব্দী এক্সপ্রেস
    ১৩১৬১ কলকাতা–বালুরঘাট তেভাগা এক্সপ্রেস
    ১৩০১১ হাওড়া–মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
    ১৩১৪১ শিয়ালদা–নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস
    ১৩৪৬৫/১৩৪৬৬ হাওড়া–মালদা টাউন–হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
    ৫৩০২৮ মালদা টাউন–আজিমগঞ্জ প্যাসেঞ্জার

    রুট বদল হয়েছে কোন কোন ট্রেনের?
    ৪ সেপ্টেম্বর ১৩৪২৯ মালদা টাউন–আনন্দ বিহার টার্মিনাল সাপ্তাহিক এক্সপ্রেস নির্ধারিত রুটে যাবে না। বরং এটি একলক্ষ্মী–কুমেদপুর–কাটিহার–মানসি–মুঙ্গের–কিউল হয়ে ঘুরপথে চলবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    Jagannath Chattopadhyay: এবার রাজ্যের এই ৩ দফতরের শ্বেতপত্র প্রকাশের দাবি উচ্চশিক্ষামন্ত্রীর
    Next Article
    সরকারি বাসে এবার ‘বডি ক্যাম’! মহিলাদের হেনস্থা রুখতে বড় পদক্ষেপ পরিবহণ দফতরের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment