Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এশিয়া কাপে রেকর্ডের সুনামি! ভারতের জয়ে দুর্দান্ত শতরান হাঁকিয়ে একাধিক কীর্তি গড়লেন স্মৃতি মান্ধানা

    1 day ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতবছর ভারতকে জিতিয়েছিলেন ওডিআই বিশ্বকাপ। তারপর ব্যক্তিগত জীবনে নেমে এসেছিল বড় বিপর্যয়। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে ঠিক হওয়া বিবাহ শেষমুহূর্তে ভেঙে যায়। জানা গিয়েছিল বিশ্বাসঘাতকতার কারণেই নিজের প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। কিন্তু সেইসব দুঃসহ স্মৃতি অতীত করে এখন ভারতীয় মহিলা দলের (Indian Women’s Team) জার্সি গায়ে এশিয়া কাপ (2026 Women’s Asia Cup) কাঁপাচ্ছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।

    হংকংয়ের বিরুদ্ধে ভারতের ১৩৭ রানের বড় জয়ের দিন ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়লেন ভারতের এই তারকা বাঁ-হাতি মহিলা ওপেনার স্মৃতি মান্ধানা। ব্যাট হাতে ভারতের বাকি ব্যাটাররা খুব একটা সুবিধা করতে না পারলেও তার ৬৪ বলে ১২৪ রানের ইনিংস ভারতকে নির্ধারিত ২০ ওভারে পৌঁছে দেয় ১৯৩-এর স্কোরে। ম্যাচে আর কোনও ব্যাটার এদিন ৩০-এর গণ্ডিও ছুঁতে পারেননি। কিন্তু স্মৃতি ১৪ টি চার ও ৭ টি ছক্কা সহযোগে এই অসাধারণ শতরান করেন স্মৃতি। বলতে গেলে এদিন ভারতকে কার্যত একার হাতেই জয় এনে দিয়েছেন তিনি।

    এদিন মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রতি ফরম্যাটে অন্তত দুটি শতরান করা প্রথম ক্রিকেটারে পরিণত হয়েছেন স্মৃতি মান্ধানা। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার মেগ ল্যানিংকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ শতরানের মালিকও হয়েছেন স্মৃতি। মেগ ল্যানিং নিজের কেরিয়ারে মোট ১৭টি করেছিলেন। স্মৃতি মান্ধানার এইমুহূর্তে আন্তর্জাতিক শতরান সংখ্যা ১৮। এদিনের শতরানটি ছিল তার টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় শতরান।

    আরও পড়ুন: গম্ভীরকে খুশি করতে লক্ষ্মণের সাথে বিশ্বাসঘাতকতা BCCI-এর! দলের উন্নতিতে ধাক্কা দেবে এই সিদ্ধান্ত?

    তার পাশাপাশি তিনি ভেঙে দিয়েছেন আর এক কিংবদন্তি মহিলা ভারতীয় ক্রিকেটার মিতালি রাজের রেকর্ড। ভারতের এই তারকা মহিলা ক্রিকেটার এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। কিন্তু তার ১০,৮৬৮ রানের রেকর্ড এদিন টপকে গেছেন স্মৃতি। এইমুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে তার রানসংখ্যা ১০,৮৮০।

    আরও পড়ুন: নিজের দেখা সেরা T20 অধিনায়ক বেছে নিলেন সূর্যকুমার! ধোনির বদলে কাকে দিলেন সেরার খেতাব?

    তার অসাধারণ ব্যাটিংয়ের পর ভারতীয় বোলারদের দাপটের সামনে তাসের ঘরের মতো ভেঙে যায় হংকংয়ের ব্যাটিং অর্ডার। মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায় তারা। ৩ ওভারে মাত্র ৯ রান খরচ করে ৩ টি উইকের নেন তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা। এছাড়া দুটি করে উইকেট নেন প্রমীলা রাওয়াত, শ্রী চর্নী ও নন্দনী শর্মা। পরপর দুটি ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট ইতিমধ্যেই হয়ে গেছে নিশ্চিত। শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে যেন একটা কড়া বার্তা দিয়ে রাখলেন স্মৃতি মান্ধানারা।

     

    Click here to Read More
    Previous Article
    দূরপাল্লার সফর হবে আরও আরামদায়ক! তৈরি হচ্ছে ২৬০ টি বন্দে ভারত স্লিপার, বড় পদক্ষেপ রেলের
    Next Article
    ‘আবারও বলিউডকে টেক্কা দেবে টলিউড’, উত্তম কুমারের জন্মশতবর্ষে বড় অঙ্গীকার মুখ্যমন্ত্রীর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment