Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কারা পাবেন মন্ত্রীত্ব? শাহ-শুভেন্দু হাইভোল্টেজ বৈঠকের পর চর্চা তুঙ্গে

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : বাংলায় বিজেপি সরকারের শপথের পর কেটে গিয়েছে প্রায় দুসপ্তাহ। এই সময়ে প্রশাসনিক স্তরে একাধিক সিদ্ধান্ত নিয়ে সক্রিয়তার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু এতদিনেও পূর্ণাঙ্গ মন্ত্রীসভা ঘোষণা না হওয়ায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। বর্তমানে মাত্র পাঁচজন মন্ত্রীকে দায়িত্ব দিয়ে কাজ চালানো হচ্ছে। ফলে কারা নতুন মন্ত্রীসভায় জায়গা পাবেন তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

    শুভেন্দু (Suvendu Adhikari)-অমিত শাহ বৈঠকে কী সিদ্ধান্ত?

    সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠনকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, খুব শীঘ্রই নতুন মন্ত্রীসভার নাম ঘোষণা হতে পারে। শুধু মন্ত্রী নির্বাচন নয়, বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ও উঠে এসেছে। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা, CAA কার্যকর করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি।

    কোন কোন যোগ্যতার ভিত্তিতে কাদের মন্ত্রীসভায় জায়গা দেওয়া হবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। আগে বিধায়ক ছিলেন এমন ব্যক্তি ছাড়াও পুরসভা, পঞ্চায়েতে জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও সীমান্ত এলাকায় কাঁটাতার নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অনুমোদনের বিষয়েও আলোচনা হয়েছে বলে খবর। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে কীভাবে দ্রুত কাজ এগোনো যায়, তা নিয়েও কথা হয়েছে শাহ ও শুভেন্দুর মধ্যে।

    পাশাপাশি সাম্প্রতিক সময়ে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ন্ত্রণে আনার উপায় নিয়েও শুভেন্দুকে কিছু পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার সকালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।

    Speculation about cabinet after Amit Shah-Suvendu Adhikari high-voltage meeting

    আরও পড়ুন :‘DA নিয়ে ‘সুখবর’ চলেই এল! রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট

    এছাড়াও‌ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে পারেন তিনি। দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক ঘিরে স্পষ্ট হচ্ছে যে নতুন সরকার দ্রুত নিজেদের প্রশাসনিক কাঠামো গুছিয়ে নিতে চাইছে। এখন রাজনৈতিক মহলের নজর একটাই—কবে প্রকাশ্যে আসবে বাংলার পূর্ণাঙ্গ মন্ত্রীসভার তালিকা।

    Click here to Read More
    Previous Article
    ‘এরা বিধায়ক ছিলেন,কেউ ভয়ে হয়তো অভিযোগ করেননি’, অদিতি-দেবরাজ মামলায় যা বলল হাইকোর্ট
    Next Article
    অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করুন বাড়ি বসে! || AnnapurnaBhandar

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment