Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জ্বালানি সঙ্কটে বড় ঘোষণা সরকারের, ফ্রি করে দেওয়া হল সমস্ত গণপরিবহণ

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হতেই জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে বিশ্ব জুড়ে। ভারতে এখনও যথেষ্ট পরিমাণে জ্বালানি তেল (LPG Crisis) এবং গ্যাস মজুদ রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু প্রতিবেশী অনেক দেশেরই অবস্থা বেশ সঙ্গীন। এর মধ্যে রয়েছে পাকিস্তানও। জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে কার্যত ধুঁকছে পাকিস্তান। সরকারের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে দেশের মানুষ। বেগতিক দেখে এবার কার্যত অবিশ্বাস্য এক সিদ্ধান্ত নিয়ে ফেলল পাক সরকার।

    জ্বালানি সঙ্কটের (LPG Crisis) মাঝে বড় ঘোষণা এই দেশের

    জ্বালানি নিয়ে টানাটানির মাঝেই দেশের মানুষের মধ্যে বিক্ষোভ শান্ত করতে বড় পদক্ষেপ নিয়েছে শাহবাজ শরিফ সরকার। দেশের রাজধানী তথা সবথেকে জনবহুল প্রদেশে আগামী এক মাসের জন্য সরকারি গণপরিবহণ দেশবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ঘোষণা করল সরকার।

    This country announced free public transport amid LPG Crisis

    বেড়ে যায় পেট্রোলের দাম: যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি সঙ্কট চরমে উঠেছে পাকিস্তানে। কিছুদিন আগেই পেট্রোলের দাম এক ধাক্কায় ৪২.৭ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়। লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়ায় ৪৮৫ টাকায়। এরপরেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে যায় দেশে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে আমজনতা। তারপরেই পিছু হটে শরিফ প্রশাসন।

    আরও পড়ুন : বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার পাওয়াও দুষ্কর হয়ে উঠবে ভারতে! প্রকাশ ভয়াবহ সমীক্ষা

    কী ঘোষণা করে সরকার: গত শুক্রবার রাতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা করেন, তেলের উপরে শুল্ক কমিয়ে প্রতি লিটার পেট্রোলের (LPG Crisis) দাম ৩৭৮ টাকা করা হল। অন্তত এক মাস এই দাম কার্যকর থাকবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে পেট্রোলের দাম কমালেও ডিজেলের দাম কমাননি শাহবাজ শরিফ সরকার। প্রতি লিটার ডিজেল এখন পাকিস্তানে বিক্রি হচ্ছে ৫২০ টাকায়।

    আরও পড়ুন: রোজের এই ছোট্ট অভ্যাস বদলে বাঁচবে ৪০ শতাংশ গ্যাস, জেনে রাখুন টিপস

    পাকমন্ত্রী মহসিন নকভি এক্স হ্যান্ডেলে লেখেন, ইসলামাবাদে সব গণপরিবহণ আগামী ৩০ দিনের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এর জন্য পাক সরকারকে ৩৫ কোটি টাকার বোঝা বহন করতে হবে। সমস্ত প্রদেশেই সাবসিডির কথা ভাবা হয়েছে যাতে এই বোঝা লাঘব করা যায়।

    Click here to Read More
    Previous Article
    সিনেমার মতো বাস্তবেও রয়েছে অনেক ধুরন্ধর! বিশ্বের সেরা ৫ গোয়েন্দা সংস্থার তালিকায় ভারত কত নম্বরে?
    Next Article
    'এদের একমাত্র লঙ্কা গুঁড়ো ছাড়া আর কোনও ওষধ নেই' তৃণমূলকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment