Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জ্বালানি-প্রযুক্তি-প্রতিরক্ষায় বিশেষ নজর! ভারত সফরে আসছেন কানাডার প্রধানমন্ত্রী

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: ইজরায়েলের পর এবার কানাডা। একের পর দেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ছয় মারছে মোদি। এবার  ভারত-কানাডা (India-Canada) সম্পর্কে নতুন সমীকরণ তৈরি হতে চলেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি চার দিনের সফরে এসেছেন ভারতে, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য। পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম ভারত সফর। সফরের অংশ হিসেবে তিনি মুম্বইয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন, যেখানে পরিকাঠামো, পরিচ্ছন্ন জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত উৎপাদন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

    ভারত-কানাডা (India-Canada) সম্পর্কে নতুন সমীকরণ:

    দুদিন মুম্বইতে থেকে কার্নি ১ মার্চ নয়াদিল্লিতে পৌঁছবেন। এরপর ২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। সেই আলোচনার অন্যতম প্রধান বিষয় দীর্ঘদিন স্থগিত থাকা ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি পুনরায় শুরু করা। পাশাপাশি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার রোডম্যাপ নিয়েও আলোচনা হবে। ভারত সফরের পর তিনি অস্ট্রেলিয়া ও জাপান সফরেও যাবেন, যা তাঁর একটি বৃহত্তর কৌশলগত অর্থনৈতিক সফরের অংশ।

    আরও পড়ুন:এখন মোবাইল থেকেই সহজে ঘরে বসে দেখে নিন ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের নাম ও আবেদনের স্ট্যাটাস

    ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতিগুলির মধ্যে অন্যতম আর কানাডা সেই বাজারেএ নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে চাইছে। সরকারি তথ্য অনুযায়ী, দুই দেশের বার্ষিক বাণিজ্য ইতিমধ্যেই ২১ বিলিয়ন ডলারের বেশি। ভারতে ৬০০-রও বেশি কানাডিয়ান সংস্থা কাজ করছে এবং কানাডার বড় পেনশন তহবিলগুলি রিয়েল এস্টেট ও লজিস্টিকস খাতেও বেশ উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। যেখানে ইতিমধ্যে প্রায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ রয়েছে, যা আরও বাড়ানোর পরিকল্পনা করছে কানাডা।

    এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক জ্বালানি সহযোগিতা। এ মুহূর্তে বড় বিষয় হল ইউরেনিয়াম সরবরাহ চুক্তি নিয়ে আলোচনা চলছে, যা ভারতের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে সহায়ক হতে পারে। পাশাপাশি এলএনজি, ভারী অপরিশোধিত তেল এবং বিশুদ্ধ জ্বালানির ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর কথা বলা হচ্ছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কানাডা এবং দ্রুত বর্ধনশীল ভারতের জ্বালানি চাহিদা—এই দুই বাস্তবতা মিলেই এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে তুলেছে।

    New equation in India-Canada relation.

    আরও পড়ুন:দূর হল সব চিন্তা! রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর

    সূত্রের খবর অনুযায়ী, এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন করে বিশ্লেষণ করতে পারে। জাতীয় নিরাপত্তা সহযোগিতা, প্রযুক্তি, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রেও একাধিক চুক্তির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দুই দেশ আগামী ১২ মাসের মধ্যে সিইপিএ চূড়ান্ত করার লক্ষ্য নিয়েছে এবং ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০-৭০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনাও করছে বলে জানা যাচ্ছে। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও কার্নির বার্তা স্পষ্ট—ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতির নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই কানাডা ভবিষ্যতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায়।

    Click here to Read More
    Previous Article
    ফের বাজিমাত মুকেশ আম্বানির! এই কোম্পানিতে ২,০০০ কোটির বিনিয়োগ, সামনে এল পরিকল্পনা
    Next Article
    প্রস্তুত ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট! কবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী? সামনে এল দিনক্ষণ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment