Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জোড়া ঘূর্ণাবর্ত সাগরে, টানা ঝড়-বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে: আজকের আবহাওয়া

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: দফায় দফায় বৃষ্টিপাত, যার জেরে তাপমাত্রা কিছুটা কমেছে রাজ্যে। আবহাওয়া দপ্তর (Weather Department) বলছে, আপাতত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবেসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট | South Bengal Weather

    আজ বৃষ্টি হতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এই সব জেলাতে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। পাশাপাশি মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টি হতে পারে চলতি সপ্তাহ জুড়ে।

    আবহাওয়া দপ্তর বলছে, উত্তাল রয়েছে সাগর। জোড়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর ঝড়-বৃষ্টি হচ্ছে সমানে। মৎস্যজীবীদের জন্য সতর্কতাও রয়েছে। আগামীকাল অধিক বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায়। চলতি সপ্তাহে ভিজবে কলকাতাও (Kolkata)।

    আরও পড়ুন: আনলিমিটেড কলিং সহ দৈনিক ৩ জিবি ডেটা! অত্যন্ত সস্তায় ৭০ দিনের দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান নিয়ে এল BSNL

    south bengal weather(225)

    আরও পড়ুন: সাইবার জালিয়াতির প্রতিবেদনেই বাজিমাত! পুলিৎজার পুরস্কার পেলেন ২ ভারতীয় সাংবাদিক আনন্দ-সুপর্ণা

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি। উত্তরের সমস্ত জেলাতেই অধিকাংশ জায়গায় বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কিছু অংশে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সতর্কতা জারি রয়েছে। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার আপাতত বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

    Click here to Read More
    Previous Article
    হাওড়ায় BJP কর্মী খুন, নানুরে TMC! রক্তাক্ত বাংলায় কড়া নির্দেশ কমিশনের
    Next Article
    পরিবর্তনের পরই গতি বাড়ানোর উদ্যোগ, রেলের ছাড়ে কলকাতা মেট্রো এবার আরও দ্রুত

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment