Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ঝড়বে ঘাম, দক্ষিণবঙ্গে ৪ ডিগ্রি বাড়ছে তাপমাত্রা, আবহাওয়ার আপডেট

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: পারদ চড়ছে ধীরে ধীরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে সকালের দিকে হালকা হাওয়া থাকলেও বেলা বাড়তেও তা উধাও। ইতিমধ্যেই গরম ফিল হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত তাপমাত্রা একই রকম থাকবে। তবে অস্বস্তি বাড়তে শুরু করবে মার্চে। আগামী মাসের শুরুতেই হুড়মুড়িয়ে চড়বে পারদ।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আরও দু-তিন দিন হালকা শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গে। ১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের ও রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে আগামী মাসের শুরুতেই পারদ চড়বে অনেকটা। কলকাতায় রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

    রবিবার পর্যন্ত রাজ্যে তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। তার পরের তিন দিন ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। ২ থেকে সর্বোচ্চ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে রাজ্যের জেলাগুলিতে। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আর বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতায় শুষ্ক থাকবে আবহাওয়া।

    South Bengal Weather the joy of holi effects of weather fluctuations

    আরও পড়ুন: ইতিহাসের রসিকতা? ভারতকে পরাধীন করা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে গেল দেউলিয়া

    পাশাপাশি হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা আর নেই উত্তরেও। রবিবার থেকে তাপমাত্রা দুই তিন ডিগ্রি বাড়তে পারে। কোথাও কোথাও সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। উত্তরের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা।
    দৃশ্যমানতা কোথাও কোথাও ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। যদিও কোথাও সতর্কতা জারি নেই।

    Click here to Read More
    Previous Article
    SIR বৈঠকে উত্তাপ! “এখানে কেন সুব্রত গুপ্ত?” হাই কোর্টে জবাব চাইল রাজ্য
    Next Article
    মোদিকে বিশ্ব নেতা হিসেবে মানলেন হুমায়ুনও , আর মমতাকে বললেন 'চোরের রানী'|Humayun Kabir|Modi Instagram

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment