Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জানুয়ারি ফেল! মার্চ মাসে সরকারি কর্মীদের এত্ত ছুটি? হলিডে লিস্ট দেখে নিন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে মার্চ মাস, আর এই মাসেও রয়েছে ভরে ভরে ছুটি। জানুয়ারি, ফেব্রুয়ারী মাসের পর এবার মার্চ মাসেও একাধিক ছুটি (Government Holiday) পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। ইতিমধ্যেই মার্চ মাসে ছুটির তালিকা সামনে এসেছে (Government Holiday)। কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি? দেখে নিন তালিকা।

    সরকারি কর্মীদের ছুটির তালিকা | Government Holiday

    চলতি মাসেই রয়েছে দোলযাত্রা, হোলি, ইদ এবং রাম নবমীর। মাসের শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক ছুটি পাচ্ছেন সরকারি দপ্তরে কর্মীরা। ৩ ও ৪ মার্চ– দোল উৎসব ও হোলি উপলক্ষ্যে ছুটি থাকছে। অর্থাৎ মাসের শুরুতেই ছুটি। ৩রা মার্চ মঙ্গলবার দোলযাত্রা উপলক্ষে এন.আই অ্যাক্ট (N.I. Act) অনুযায়ী ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। এরপর ৪ঠা মার্চ বুধবার হোলি উপলক্ষে রাজ্য সরকারী ছুটি থাকছে।

    ১৭ই মার্চ মঙ্গলবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ছুটি মিলবে। শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বিশেষ ছুটি থাকছে এ রাজ্যে। সেই ছুটি শেষ হতে না হতেই ২০ ও ২১ মার্চ- ইদ-উল-ফিতর উপলক্ষ্যে স্কুল ছুটি ফের। মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইদও অনুষ্ঠিত হবে।

    NIA আক্ট অনুযায়ী ২০শে মার্চ শুক্রবার ইদের আগের দিন হিসেবে বিশেষ ছুটি এবং ২১শে মার্চ শনিবার ইদ-উল-ফিতর উপলক্ষে ছুটি থাকবে। যদিও ইদের ছুটি চাঁদ দেখার ওপর নির্ভর করে। যেহেতু ইদের ছুটি ২০ ও ২১ মার্চ শুক্র ও শনিবার থাকছে, আবার পরের দিন রবিবার সাপ্তাহিক ছুটি, সেক্ষেত্রে ৩ দিনের লম্বা হলিডে পাচ্ছেন সরকারি কর্মীরা। আবার এরপর ছুটি মিলবে ২৬ মার্চ- রামনবমী উপলক্ষ্যে। এখনও রামনবমীতেও ছুটি দেওয়া হয় রাজ্যে।

    government holiday(16)

    আরও পড়ুন: “দম থাকলে ভবানীপুরেই লড়ুন”, চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই মমতাকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর

    দোল যাত্রা- ৩ মার্চ

    হোলি – ৪ মার্চ

    হরিচাঁদ ঠাকুরের জন্মদিন- ১৭ মার্চ

    ঈদুল ফিতর আগের দিন – ২০ মার্চ

    ঈদ-উল-ফিতর – ২১ মার্চ

    রামনবমী – ২৬ মার্চ

    Click here to Read More
    Previous Article
    নিজের অফিসে কাজ করছিলেন খামেনেই, আচমকা হা*ম*লা! মৃ*ত্যু তাঁর কন্যা, নাতনিরও ! #Khamenei #banglahunt
    Next Article
    “দম থাকলে ভবানীপুরেই লড়ুন”, চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই মমতাকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment