Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব! স্থগিত হল ICC-র এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের একাধিক ম্যাচ

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ইরানের সঙ্গে আমেরিকা-ইজেরায়েলের মধ্যে চলা যুদ্ধ সমগ্র মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করেছে। আমেরিকা এবং ইসরায়েল ইরানে আক্রমণ অব্যাহত রেখেছে। এদিকে ইরানও পাল্টা জবাব দিচ্ছে। ফলস্বরূপ, বিমান চলাচল যথেষ্ট ব্যাহত হয়েছে। এই আবহে ICC (International Cricket Council)-র একটি টুর্নামেন্টের মোট ৬ টি ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছে। এই ম্যাচগুলির জন্য ফের শিডিউল ঘোষণা করা হবে। উল্লেখ্য যে, এই ম্যাচগুলি আগামী ১০ মার্চ শুরু হওয়ার কথা ছিল।

    কোন ICC (International Cricket Council) টুর্নামেন্টের ম্যাচ স্থগিত হয়েছে?

    জানিয়ে রাখি যে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে, ICC পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-র কিছু ম্যাচ স্থগিত করা হয়েছে। মূলত, সফর এবং নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ম্যাচগুলি নেপালের কীর্তিপুরে স্থিত ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে খেলার কথা ছিল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১০ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ওমান, সংযুক্ত আরব আমিরশাহী (UAE) এবং সনেপালের মধ্যে মোট ৬ টি ODI ম্যাচ খেলার কথা ছিল। এমতাবস্থায়, দলগুলির নেপালে পৌঁছানোর কথা থাকলেও কিন্তু মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে সফর প্রভাবিত হয়েছে। যার ফলে ম্যাচগুলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

    ইতিমধ্যেই নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন গত ৪ মার্চ, ২০২৬ তারিখে এই প্রসঙ্গে নেটমাধ্যমে একটি পোস্টে তথ্য শেয়ার করেছে। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কাঠমান্ডুতে আগামী ১০ মার্চ শুরু হতে চলা CWC লিগ ২ ম্যাচগুলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। প্রভাবিত ম্যাচগুলির মধ্যে ওমান, সংযুক্ত আরব আমিরশাহী এবং নেপালের ম্যাচগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এমতাবস্থায়, আলোচনার পর আগামী দিনে নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

    আরও পড়ুন: ৯০,০০০ কোটি টাকা বৃদ্ধি পেল বুলেট ট্রেন প্রকল্পের ব্যয়! কীভাবে হবে খরচের জোগান?

    জানিয়ে রাখি যে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ায় সম্পন্ন হতে চলা ২০২৭ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হল আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২।

    আরও পড়ুন: চিন পাবে বড় ঝটকা! ভারতের এই রাজ্যের খনিজ দিয়ে তৈরি হবে যুদ্ধবিমান-ড্রোন! সাহায্য করবে জাপান

    এটি ৩ বছরব্যাপী ৮ দলের একটি টুর্নামেন্ট। লিগের শীর্ষ ৪ টি দল বাছাইপর্বে অংশগ্রহণ করে। যেখানে থেকে বিশ্বকাপের চূড়ান্ত স্থান নির্ধারণ করা হয়। পরবর্তী লিগ ম্যাচগুলি স্কটল্যান্ড, ওমান এবং নামিবিয়ার মধ্যে আগামী ২ এপ্রিল থেকে নামিবিয়ার উইন্ডহোকে সম্পন্ন হবে। বর্তমানে এই রাউন্ডে USA এগিয়ে রয়েছে ।

    Click here to Read More
    Previous Article
    নির্বাচনের আগে আচমকাই পদত্যাগ সিভি আনন্দ বোসের! অস্থায়ী রাজ্যপাল হচ্ছেন আরএন রবি
    Next Article
    শওকত মোল্লা যতদিন ভাঙরে আসেনি কিছু হয়নি ,এখন উনি এসছেন তাই বোমা গুলি চলছে : নওশাদ সিদ্দিকী

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment