Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    IPL-এর পরেই চরম ব্যস্ততা! জুন থেকে জুলাই পর্যন্ত ১০ টি T20 ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া, দেখুন শিডিউল

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) খেলোয়াড়রা IPL-এর কারণে ব্যস্ত রয়েছেন। তবে, আগামী কয়েক মাসেও টিম ইন্ডিয়ার অত্যন্ত ব্যস্ত শিডিউল রয়েছে। মূলত, ভারতীয় দল চলতি বছরের জুন থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় এক মাসের মধ্যে ১০ টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলবে। এর মানে হল, ম্যাচগুলি প্রায় পরপর সম্পন্ন হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ১০ টি ম্যাচ ৩ টি ভিন্ন দলের বিরুদ্ধে খেলা হবে। যদিও এই সিরিজগুলির জন্য এখনও অনেকটাই সময় রয়েছে তবুও ক্রিকেট অনুরাগীরা টিম ইন্ডিয়ার শিডিউলের দিকেও দৃষ্টি নিক্ষেপ করছেন। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

    জুন থেকে জুলাই পর্যন্ত ১০ টি T20 ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া (India National Cricket Team):

    জানিয়ে রাখি যে, ভারতীয় দল ২০২৬ সালের T20 বিশ্বকাপ জিতেছে। সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে পরপর দু’বার এই শিরোপা জয় করে। তারপর থেকে ভারত আর কোনও T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। তবে, ভারতীয় দল জুনের শুরুতে আবার মাঠে নামলেও T20 আন্তর্জাতিক ম্যাচগুলি জুনের শেষে সম্পন্ন হবে।

    India National Cricket Team will play 10 T20 matches in 1 month.

    মূলত, জুনের শেষের দিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের একটি T20 সিরিজ সম্পন্ন হবে। ওই সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে আগামী ২৬ জুন থেকে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২৮ জুন খেলা হবে। এরপর টিম ইন্ডিয়া ৫ ম্যাচের T20 সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে। সেটি শুরু হবে আগামী ১ জুন। এদিকে, সিরিজের দ্বিতীয় ম্যাচটি সম্পন্ন হবে আগামী ৪ জুলাই। এছাড়াও, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ম্যাচ সম্পন্ন হবে যথাক্রমে ৭, ৯ ও ১১ জুলাই।

    টিম ইন্ডিয়া জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি T20 আন্তর্জাতিক সিরিজও খেলবে: জানিয়ে রাখি যে, ভারতীয় দল জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্যাচের একটি T20 সিরিজও খেলবে। প্রথম ম্যাচটি সম্পন্ন হবে আগামী ২৩ জুলাই। এছাড়াও, দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি সম্পন্ন হবে যথাক্রমে ২৫ এবং ২৬ জুলাই অনুষ্ঠিত হবে। অর্থাৎ, সামগ্রিকভাবে দেখতে গেলে ভারতীয় দলের ব্যস্ত শিডিউল রয়েছে। ২০২৮ সাল পর্যন্ত কোনও বড় ICC T20 টুর্নামেন্ট না থাকা সত্ত্বেও ভারত অনেকগুলি T20 ম্যাচ খেলবে। এদিকে, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে ODI বিশ্বকাপ সম্পন্ন হবে এবং টিম ইন্ডিয়া এর জন্য প্রস্তুতিও নিচ্ছে।

    আরও পড়ুন: এড়ানো যাবে ডিজিটাল জালিয়াতি! গ্রাহকদের সুরক্ষার লক্ষ্যে বড় পদক্ষেপ Axis Bank-এর

    টিম ইন্ডিয়ার আসন্ন T20 আন্তর্জাতিক ম্যাচের সময়সূচি:
    ১. ভারত বনাম আয়ারল্যান্ড: প্রথম T20, ২৬ জুন
    ২. ভারত বনাম আয়ারল্যান্ড: দ্বিতীয় T20, ২৮ জুন
    ৩. ভারত বনাম ইংল্যান্ড: প্রথম T20, ১ জুলাই
    ৪. ভারত বনাম ইংল্যান্ড: দ্বিতীয় T20, ৪ জুলাই

    আরও পড়ুন: যুদ্ধের অস্থিরতার মধ্যেও চাঙ্গা রয়েছে অর্থনীতি! ভারতের ওপর ভরসা রেখে কী জানাল Moody’s?

    ভারত বনাম ইংল্যান্ড: তৃতীয় T20, ৭ জুলাই
    ৬. ভারত বনাম ইংল্যান্ড: চতুর্থ T20, ৯ জুলাই
    ৭. ভারত বনাম ইংল্যান্ড: পঞ্চম T20, ১১ জুলাই
    ৮. ভারত বনাম জিম্বাবোয়ে – প্রথম T20, ২৩ জুলাই
    ৯. ভারত বনাম জিম্বাবোয়ে – দ্বিতীয় T20, ২৫ জুলাই
    ১০. ভারত বনাম জিম্বাবোয়ে – তৃতীয় T20, ২৬ জুলাই

    Click here to Read More
    Previous Article
    'ভাঙর থেকে নওশাদ পালাবে' ভাঙর থেকে জেতা নিয়ে আশাবাদী শওকত মোল্লা
    Next Article
    ভোটার তালিকায় নাম বাদের ক্ষেত্রে দু নম্বরে পশ্চিমবঙ্গ, প্রথম স্থানে কোন রাজ্য?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment