Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ার! ডিজিটাল দুনিয়ায় অনন্য বিশ্বরেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদী

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: ট্রাম্প বা অন্য কোনও বিশ্বনেতা ধারে কাছেই ঘেঁষতে পারলেন না মোদির (Narendra Modi)। ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয়তার নিরিখে নতুন নজির গড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা ও রাজনীতিক হিসেবে ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ১০ কোটি ছুঁয়ে যায়। সমাজমাধ্যমে সক্রিয় উপস্থিতি ও নিয়মিত যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিন ধরেই তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রভাবশালী মুখ, তবে এই মাইলফলক তাঁকে বিশ্বরাজনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিল।

    ডিজিটাল দুনিয়ায় অনন্য বিশ্বরেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)

    ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট চালু করেছিলেন মোদি। তারপর গত এক দশকে ধারাবাহিকভাবে দেশ বিদেশে বিভিন্ন কর্মসূচীর ছবি, ভিডিও ও বিভিন্ন সরকারি কর্মসূচির আপডেটের মাধ্যমে তিনি প্ল্যাটফর্মটিকে জনসংযোগের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। বিশেষজ্ঞদের মতে, সরাসরি নাগরিকদের সঙ্গে যোগাযোগ এবং ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়ার কৌশলই তাঁর জনপ্রিয়তা দ্রুত বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

    আরও পড়ুন: ভারতীয় পোশাকে নজর কাড়লেন নেতানিয়াহু! হিন্দি পোস্টে মোদীকে চমকে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

    পরিসংখ্যান অনুযায়ী, জনপ্রিয়তার দৌড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ছাপিয়ে মোদি অনেকটাই এগিয়ে গিয়েছেন। বর্তমানে ট্রাম্পের ইনস্টাগ্রাম অনুসরণকারীর সংখ্যা প্রায় ৪ কোটি ৩২ লক্ষ, যা মোদির তুলনায় বেশ কম। ফলে বলা বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় প্রভাবের দিক থেকে মোদি এখন স্পষ্টভাবে শীর্ষস্থান দখল করে ফেলেছেন।

    বিশ্বনেতাদের তালিকায় মোদি ও ট্রাম্পের পর রয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো যাঁর ফলোয়ার্স রয়েছে ১ কোটি ৫০ লক্ষ , ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুইজ় ইনাসিয়ো লুলা দ্য সিলভার ১ কোটি ৪৪ লক্ষ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোয়ান ১ কোটি ১৬ লক্ষ ফলোয়ার্স রয়েছে। এছাড়া আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই-এর অনুসরণকারী সংখ্যা প্রায় ৬৪ লক্ষ। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, ডিজিটাল জনপ্রিয়তায় মোদির ব্যবধান অন্যদের তুলনায় অনেক বেশি।

    Narendra Modi has set a unique world record in the digital world.

    আরও পড়ুন:আরও কমল নম্বর, শীর্ষস্থান খুইয়ে একধাক্কায় তলানিতে বিদ্যা ব্যানার্জী, কার দখলে গেল প্রথম স্থান?

    দেশের আভ্যন্তরীণ রাজনীতিতেও ইনস্টাগ্রামে জনপ্রিয়তার নিরিখে মোদি অনেকটাই এগিয়ে। জাতীয় স্তরে তাঁর পরেই রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর ফলোয়ার্সের সংখ্যা ১ কোটি ৬১ লক্ষ এবং ১ কোটি ২৬ লক্ষ ফলোয়ার্স নিয়ে তারপরের স্থানে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিশ্লেষকদের মতে, যুবসমাজের মধ্যে মোদির গ্রহণযোগ্যতা এবং ডিজিটাল যোগাযোগের কৌশলই তাঁকে এই রেকর্ড গড়তে সাহায্য করেছে, যা ভবিষ্যতেও রাজনৈতিক যোগাযোগের ধরণকে প্রভাবিত করতে পারে।

    Click here to Read More
    Previous Article
    ভোট ঘোষণার আগেই বাংলায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, কোন জেলার জন্য বরাদ্দ কত কোম্পানি?
    Next Article
    উদ্বুদ্ধ করেছেন মূলস্রোতে ফিরতে! মাওবাদীদের অস্ত্র ছাড়ার নেপথ্যে তেলেঙ্গানার পুলিশকর্তা বি সুমতি

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment