Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ICC-র এই বিশেষ অ্যাওয়ার্ডের জন্য জোর টক্কর বুমরাহ-স্যামসনের! কে করবেন বাজিমাত?

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর উত্তেজনার আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা ICC (International Cricket Council) গত মার্চের প্লেয়ার অফ দ্যা মান্থের জন্য নমিনিদের নাম ঘোষণা করেছে। যেখানে রয়েছে জসপ্রীত বুমরাহ এবং সঞ্জু স্যামসনের নামও।

    ICC (International Cricket Council)-র এই বিশেষ অ্যাওয়ার্ডের জন্য জোর টক্কর বুমরাহ-স্যামসনের:

    এদিকে, এই অ্যাওয়ার্ডের জন্য তৃতীয় মনোনীত খেলোয়াড় হলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কনর ইস্টারহুগেন। ২০২৬ সালের T20 বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের ভিত্তিতে বুমরাহ এবং স্যামসন মার্চ মাসের ICC প্লেয়ার অফ দ্যা মান্থের অ্যাওয়ার্ডের নোনীত হয়েছেন। এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজে ভালো পারফরম্যান্সের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকার কনর ইস্টারহুজেনও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

    Who get this special award of International Cricket Council?

    সঞ্জু স্যামসন: ২০২৬-এর T20 বিশ্বকাপে সঞ্জু স্যামসন প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট হয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সুপার এইট ম্যাচে তিনি অপরাজিত ৯৭ রান করেন। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তিনি করেন ৮৯ রান করেন। ফাইনালেও সঞ্জু স্যামসনের পারফরম্যান্স ক্রিকেট অনুরাগীদের আকৃষ্ট করেছিল। স্যামসন ওই ৩ টি ম্যাচে ১৯৯.২৭ স্ট্রাইক রেটে ২৭৫ রান করেন। তিনি পরপর ২ বার প্লেয়ার অফ দ্যা ম্যাচের পুরস্কারও জিতে নেন। এর পাশাপাশি, সঞ্জু ICC T20 ব্যাটার র‍্যাঙ্কিংয়েও এগিয়ে গিয়ে শীর্ষ ২০-তে জায়গা করে নিতে সক্ষম হন।

    আরও পড়ুন: ফের বৃদ্ধি! ডলারের বিপরীতে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় রুপি, জানুন সর্বশেষ দর

    জসপ্রীত বুমরাহ: ২০২৬-এর T20 বিশ্বকাপের সবচেয়ে সফল বোলার ছিলেন জসপ্রীত বুমরাহ। তিনি ৮ টিম্যাচে ১২.৪২ এভারেজে সর্বাধিক ১৪ টি উইকেট নেন। তাঁর সেরা পারফরম্যান্স ছিল ১৫ রানে ৪ উইকেট এবং ইকোনমি রেট ছিল ৬.২১। টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ ওভারে ১৫ রান দেওয়ার পর জসপ্রীত বুমরাহ প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছিলেন।

    আরও পড়ুন: রোহিত শর্মাকে টেক্কা দিলেন কোহলি! T20 ক্রিকেটে গড়লেন ‘বিরাট’ বিশ্বরেকর্ড, অবাক অনুরাগীরাও

    কনর ইস্টারহুজেন: দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কনর ইস্টারহুজেন এখনও পর্যন্ত মাত্র একটি T20 সিরিজ খেলেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি ৫ ম্যাচে ১৪৫.৯৮ স্ট্রাইক রেটে ২০০ রান করেছেন।
    যার মধ্যে ২ টি হাফ-সেঞ্চুরিও অন্তর্ভুক্ত ছিল।

    Click here to Read More
    Previous Article
    ভোটের আগেই মাধ্যমিকের ফলপ্রকাশ? কোথায় দেখা যাবে রেজাল্ট?
    Next Article
    মধ্যপ্রাচ্যে বাড়ছে অস্থিরতা! নিহত ইরানের সামরিক গোয়েন্দাপ্রধান, কী জানাল তেহরান?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment