Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হঠাৎ প্যান কার্ডের নিয়ম বদল! স্বস্তি নাকি নতুন সমস্যায় পড়বেন আপনি? জানুন বিস্তারিত

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতে থেকে আপনার আয় করার হিসাব বদলাতে চলেছে। অর্থাৎ আগামী ১ এপ্রিল থেকে নতুন এক নিয়ম আছে পারে প্যান কার্ড (Pan Card) হোল্ডারদের জন্য। আয়কর দফতর প্রস্তাবিত ড্রাফ ইনকাম ট্যাক্স রুল ২০২৬ কার্যকর হলে সম্পত্তি বেচাকেনা থেকে হোটেলের বিল সব ক্ষেত্রেই বেশ কিছু বদল আসবে, বলে মনে করা হচ্ছে এই প্যান কার্ডের নিয়মে।

    প্যান কার্ডে বড় আপডেট, জানুন কী বদল আসছে? (Pan Card)

    এতদিন নিয়ম ছিল ১০ লক্ষ বা তার বেশি টাকার সম্পত্তি কিনলেই প্যান কার্ডে দেওয়া বাধ্যতামূলক ছিল। আর নতুত নিয়মে সেই সীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও দেশের টায়ার ২ বা টায়ার ৩ শহরে বসবাসকারীদের ক্ষেত্রে এই নিয়মে সুবিধা মিলবে (Pan Card)।

    PAN Card big update in know what changes are coming

    আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য, ফুলে ভরা পাহাড়ি পথ, গরমের ছুটিতে অচেনা ছোট্ট গ্রামে মিলবে এক অন্যরকম শান্তি

    তবে এই সব জায়গায় সম্পত্তির দাম দেশের মেট্রো শহরগুলোর তুলনায় কিছুটা হলেও কম। এছাড়াও এই ক্ষেত্রে বেশ কিছু পরামর্শও দিচ্ছেন কর বিশেষজ্ঞরা। এছাড়াও নগদ জমানো বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নগদ তোলার ক্ষেত্রে নজরদারি আরও কড়াকড়ি হচ্ছে।

    জানা যায় বছরে মোট ১০ লক্ষ টাকার বেশি ক্যাশ লেনদেন করলে এখন থেকে আপনাকে আপনার প্যান কার্ড ভেরিফাই করতে হবে। দেশের বাঙ্কিং সিস্টেমে স্বচ্ছতা নিয়ে আসতে এই পদক্ষেপ করা হয়েছে বলেই জানা গিয়েছে। এছাড়াও আপনি যদি এবার কোনও গাড়ি বা বাইক কিনতে চান তাহলে প্যান কার্ডের প্রয়োজন হবে আপনার।

    যদিও আগের নিয়মে ৫০ হাজার টাকার উপর বিল হলে লাগত প্যান কার্ড। এই নতুন এই নিয়মে হোটেলের বিল যদি ১ লক্ষ টাকা পেরিয়ে যায়, তাহলে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে আয়কর দফতর।

    Click here to Read More
    Previous Article
    প্রতীকী সিলিন্ডার হাতে প্রতিবাদ! কালো শাড়ি পরে রাস্তায় নামল তৃণমূলের মহিলা বাহিনী
    Next Article
    'দু'দলেই খেলা হবে' তৃণমূলকে চরম হুঁশিয়ারি মিঠুনের | Mithun Chakroborty

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment