Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হঠাৎ আবহাওয়ায় টুইস্ট! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ এখন বসন্তকাল। ভোরের দিকে সামান্য শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই গরম বাড়তে শুরু করে। এর মধ্যেই আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের মতে, সপ্তাহান্ত থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আগামী কয়েকদিন কলকাত-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়ায় বড়সড় বদলের ইঙ্গিত মিলছে।

    আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত টানা চারদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ, প্রায় গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। জানা গিয়েছে শনিবার থেকেই আকাশে মেঘ জমতে শুরু করবে এবং আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে মূল বৃষ্টির সম্ভাবনা শুরু হবে রবিবার থেকে। সোমবারের পর বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

    রাজ্যে বৃষ্টির কারণ?

    গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশেও আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর সঙ্গে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে এবং শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে পারে। এই সব আবহাওয়াগত কারণ মিলিয়েই রাজ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে।

    কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা?

    রবিবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলাতেও বৃষ্টি হতে পারে। বুধবারও এই সব এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

    কলকাতার আবহাওয়াও (Kolkata Weather Update) অনেকটাই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মতোই থাকবে। সকালের দিকে গরমের অনুভূতি বাড়তে পারে। রাতে তুলনামূলক ঠান্ডা অনুভূত হতে পারে। তবে রবিবার থেকে শহরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে (North Bengal Weather) আপাতত আবহাওয়া শুষ্ক রয়েছে। তবে রবিবার থেকে সেখানেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    South Bengal Weather Update today 6th March 2026

    আরও পড়ুনঃ আজকের রাশিফল ৭ মার্চ, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

    সব মিলিয়ে বসন্তের মাঝেই বাংলার আবহাওয়ায় আবার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কয়েকদিন গরম বাড়ার পর সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গেরও (South Bengal Weather) বিভিন্ন জেলায় স্বস্তি আনতে পারে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর।

    Click here to Read More
    Previous Article
    ২০২৬-এ ধেয়ে আসছে মহাপ্রলয়? #BabaVangaPrediction #2026Apocalypse #ClimateChange #banglahunt
    Next Article
    কতদিন পর রান্নার গ্যাস বুকিং করতে পারবেন? মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে নতুন নিয়ম ভারতে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment