Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হরমুজ স্তব্ধ হতেই নতুন সঙ্কট ‘কাঙাল’ পাকিস্তানে! পড়শি দেশে পেট্রোলের দামে ২০০ শতাংশ বৃদ্ধি

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক: ইরানের সংঘাতের জেরে হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় চরম জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান (Pakistan Fuel Crisis)। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুট দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তানের জ্বালানি বাজারে। এর ফলেই দেশে পেট্রলের দামে নজিরবিহীন বৃদ্ধি ঘটেছে, যা সাধারণ মানুষের উপর বড়সড় চাপ তৈরি করছে।

    আরও তীব্র পাকিস্তানে জ্বালানি সংকট (Pakistan Fuel Crisis)

    একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে উচ্চক্ষমতা সম্পন্ন জ্বালানি বা হাই-অকটেন ফুয়েলের দাম এক লাফে প্রায় ২০০ শতাংশ বেড়ে গিয়েছে। আগে যেখানে প্রতি লিটার এই জ্বালানির দাম ছিল প্রায় ১০০ পাকিস্তানি রুপি, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০০ পাকিস্তানি রুপিতে। এই আকস্মিক মূল্যবৃদ্ধি দেশের পরিবহণ ব্যবস্থা, শিল্পক্ষেত্র এবং দৈনন্দিন জীবনযাত্রার খরচে ব্যাপক প্রভাব ফেলছে।

    আরও পড়ুন: জনগণনার পরেই সংসদে মহিলাদের জন্য সংরক্ষণ আইন কার্যকর করবে কেন্দ্র? মিলল বড় আপডেট

    বিশেষজ্ঞদের মতে, এমনিতেই দুর্বল অর্থনীতির মধ্যে থাকা পাকিস্তানের জন্য এই জ্বালানি সঙ্কট আরও বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। মূল্যবৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই খাদ্যপণ্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করেছে বলে খবর মিলছে।

    এই পরিস্থিতিতে সম্প্রতি একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী  শাহবাজ শরিফ। সেই বৈঠকেই জ্বালানির দাম বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সরকারের তরফে যুক্তি দেওয়া হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে বাধা এবং আমদানি খরচ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে।

    আরও পড়ুন: জ্বালানি সঙ্কটের মাঝে এবার নতুন শঙ্কা, ১৪.২ কেজির জায়গায় এবার মিলবে অর্ধেক ভর্তি সিলিন্ডার?

    বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, যদি হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। জ্বালানির ঘাটতি বাড়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতি আরও চাপে পড়বে। ফলে ভবিষ্যতে পাকিস্তানকে বিকল্প জ্বালানি উৎস খোঁজা এবং আমদানির নতুন পথ তৈরি করার দিকেও জোর দিতে হতে পারে বলে মত বিশ্লেষকদের।

    Click here to Read More
    Previous Article
    মিরাকেল! আমেরিকা-ইরান যুদ্ধ থামাতে ‘শান্তি বৈঠক’ এর ডাক পাকিস্তানের, স্বয়ং ট্রাম্পকে ফোন আসিম মুনিরের
    Next Article
    অল্প বয়সেই শিশু-কিশোরদের মগজধোলাই! পাকিস্তানে জিহাদি তৈরির লক্ষ্যে স্কুল খুলল লস্কর-জৈশ

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment