Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হোলির দিনও ব্যাহত মেট্রো পরিষেবা, ডাউন লাইনে থমকে মেট্রো রেক

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : মাঝেমাঝেই মেট্রো (Kolkata Metro) বিভ্রাটে নাজেহাল কলকাতাবাসী। কর্মব্যস্ত দিনে প্রায়ই মেট্রোতে সমস্যা দেখা দেয়। এবার হোলির দিনেও গণ্ডগোল দেখা দিল কলকাতা মেট্রোর ব্লু লাইনে। এদিন সন্ধ্যায় ডাউন লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়।

    ব্লু লাইনে ব্যাহত মেট্রো (Kolkata Metro) পরিষেবা

    যেমনটা জানা গিয়েছে, এদিন বিকেলের দিকে বিভ্রাট দেখা দেয় মেট্রোয়। শহিদ ক্ষুদিরাম গামী একটি মেট্রো বেলগাছিয়া স্টেশনে ঢুকতেই হঠাৎ থমকে যায়। পরীক্ষায় দেখা যায় যান্ত্রিক ত্রুটি। কিন্তু সমস্যার সমাধান করলেও ফের শোভাবাজার সুতানুটি পৌঁছাতেই ফের আটকে যায় মেট্রো রেক।

    Blue line Kolkata Metro service stopped on holi

    কখন থেকে বন্ধ পরিষেবা: এবার আর ইঞ্জিনিয়াররা চেষ্টা করেও সমস্যার সমাধান করতে পারেননি। তাই বাধ্য হয়েই ফাঁকা করে দেওয়া হয় মেট্রোটি (Kolkata Metro)। ডাউন লাইনে সন্ধ্যা ৬ টা ৪৫ থেকেই পুরোপুরি বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা।

    আরও পড়ুন : মদিনায় গিয়ে আটকে স্ত্রী-কন্যা-নাতনি, ‘দিনে ৬-৭ বার ফোন করতেন বাবা’, জানালেন ফিরহাদ-কন্যা

    ফেরার পথে বিপাকে যাত্রীরা: হোলির দিন হওয়ায় এদিন পথে বাস অটোর সংখ্যা কম ছিল। সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনেক বেসরকারি সংস্থাই এদিন খোলা ছিল। ফলত কর্মক্ষেত্র থেকে ফেরার সময় সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের।

    আরও পড়ুন : বিপুল পরিমাণে বকেয়া বিনোদন কর, অর্থবর্ষ শেষের আগেই কোমর বেঁধে নামল পুরসভা

    প্রসঙ্গত, কলকাতা মেট্রোতে (Kolkata Metro) বিভ্রাট যেন এখন নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কলকাতা মেট্রোর ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত রুটটি হল সবথেকে পুরনো। একই সঙ্গে এই লাইনেই সবথেকে বেশি থাকে যাত্রীদের ভিড়। আর এই লাইনেই সবথেকে বেশি সমস্যা দেখা দেয়।

    Click here to Read More
    Previous Article
    দোলের দিন ম*দের দোকান খোলা কিন্তু বন্ধ মন্দির, প্রাত ভ্রমণে গিয়ে সরব হলেন বিজেপি নেতা | Uttarpara
    Next Article
    ইরান-ইজরায়েল যুদ্ধে এবার ‘এন্ট্রি’ নেবে পাকিস্তান? রাখঢাক না রেখে কী ইঙ্গিত ইসলামাবাদের?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment