Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাত ছোঁয়ালেই চোখে জল! পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কায় বাড়ছে চিন্তা

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: রান্নার অন্যতম প্রধান উপাদান হল পেঁয়াজ। আর এবার সাধারণ মানুষের পকেটে চাপ পড়তে চলেছে। কারণ বর্তমানে শ্রাবণ মাস চলছে, ধর্মীয় কারণে বহু মানুষই পেঁয়াজ রসুন এড়িয়ে চলছেন। ফলে বাজারে তুলনামূলকভাবে চাহিদা কমেছে। কিন্তু সাধারণত এই সময় দাম কিছুটা কম থাকার কথা হলেও বাস্তবে ঘটেছে তার উল্টোটা। অর্থাৎ চাহিদা কম থাকলেও পাইকারি ও খুচরন উভয়বাজারে হু হু করে বেড়েছে পেঁয়াজের দর।

    ফের বাড়তে পারে পেঁয়াজের দাম (Onion Price)

    রিপোর্ট অনুযায়ী, মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যে পেঁয়াজের গড় পাইকারি দাম প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ৮ আগস্ট যেখানে পেঁয়াজ প্রতি কুইন্টাল ২,১৮০ টাকায় বিক্রি হচ্ছিল (Onion Price)।

    Onion Price may rise again

    আরও পড়ুন: মুম্বইয়ে নতুন এসি লোকালের অপেক্ষা শেষ! প্রথম ট্রেন কবে নামবে রাস্তায়?

    ৫ আগস্ট যে পেঁয়াজের গড় দাম ছিল প্রতি কেজি ২১.৫০ টাকা, বুধবার তা বেড়ে দাঁড়ায় ২৭ টাকায়। একই সঙ্গে সেরা মানের পেঁয়াজের পাইকারি দাম কেজি প্রতি ২৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০ টাকা।

    মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কেন্দ্র সরকার আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নিজেদের ‘বাফার স্টক’ থেকে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

    এছাড়াও মহারাষ্ট্র-সহ প্রধান উৎপাদক অঞ্চলে বর্ষা দেরিতে প্রবেশ করায় বীজ বপনের কাজ পিছিয়ে গিয়েছে। ফলে বাজারে নতুন ফসলের জোগান কম (Onion Price)।

    Click here to Read More
    Previous Article
    NRS-এ নার্সের রহস্যমৃত্যু, প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে উঠে এল কোন তথ্য? বাড়ছে প্রশ্ন
    Next Article
    ১৬ আগস্ট থেকে নতুন নিয়ম, বাড়ির প্রতিটি সদস্য পাবেন আলাদা আয়ুষ্মান কার্ড

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment