Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শতরান করেও গম্ভীরের ভারতীয় দলে নিশ্চিত নয় দেবদত্ত পাডিক্কলের জায়গা! বড় রহস্য এলো সামনে

    53 minutes ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত কয়েক বছর ধরে তিন নম্বরে একজন যোগ্য ব্যাটারের অভাবে ভুগছিল গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) একাধিক তারকাকে এই নির্দিষ্ট পজিশনে সুযোগ দিলেও কেউই মনে রাখার মতো কোনও পারফরম্যান্স করতে পারেননি। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) এই পজিশনে প্রথমবার খেলতে নেমেই শতরান হাঁকিয়েছেন তরুণ ও প্রতিভাবান বাঁ-হাতি ব্যাটার দেবদত্ত পাডিকল (Devdutt Padikkal)। ভবিষ্যতে তিনিই এই নির্দিষ্ট পজিশনে দীর্ঘমেয়াদি সুযোগ পেতে পারেন বলে অনেকেই আশঙ্কা করছেন।

    শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন নবাগত দেবদত্ত পাডিক্কল। ২৩০ বল খেলে তিনি ১৬৭ রান করে তারপর স্টাম্পড হন। যেভাবে তিনি স্পিন আক্রমণ সামলে নিজের ইনিংসকে এগিয়ে নিয়ে গেছেন, তা রীতিমতো শিক্ষণীয় বলে দাবি করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তার ইনিংসের কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসের শেষে ১৭৮ রানের বিরাট লিড পেয়েছে ভারত।

     

    প্রাথমিকভাবে এই সিরিজের জন্য ভারতীয় দলের প্রথম একাদশে থাকার কথা ছিল না দেবদত্তর। কিন্তু প্রথমে সাই সুদর্শনের চোটের কারণে তার খেলার সম্ভবনা তৈরি হয়। এরপর প্রস্তুতি ম্যাচে বাকি ব্যাটাররা কিছুটা অস্বস্তিতে ভুগলেও স্পিনের বিরুদ্ধে তার সাবলীল ব্যাটিং তার প্রথম একাদশে সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে দেয়।

    আরও পড়ুন: দ্বিতীয় ইনিংসে দরকার ৩৪ রান, কোহলি যা পারেননি সেটাই করে দেখাবেন অধিনায়ক শুভমান গিল

    কিন্তু এই অসাধারণ শতরান করার পরেও ভারতীয় দলে তার জায়গা নিশ্চিত, এমনটা মানতে পারছেন না ক্রীড়া বিশেষজ্ঞরা। অনেকেই দেবদত্ত পাডিক্কলের প্রশংসা করেছেন এবং কিন্তু অনেকে এমনও আছেন যারা প্রশংসার পাশাপাশি তাকে সতর্কও করেছেন এই তরুণ তারকাকে। তারা মনে করেন দেবদত্তর এই ইনিংস নিঃসন্দেহে বিশেষ, কিন্তু এটি ভারতীয় দলে তার জায়গা নিশ্চিত করে না।

    আরও পড়ুন: রোহিত শর্মাকে নিয়ে দুই ভাগে বিভক্ত BCCI! খুব তাড়াতাড়ি হবে জরুরি বৈঠক

    এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রীড়া বিশেষজ্ঞ মন্তব্য করেছেন, “পাডিক্কলের প্রতি আমার একমাত্র পরামর্শ হলো এটাই যে তার এই ১৫০ রানের ইনিংস যথেষ্ট নয়। তার উচিত ভবিষ্যতে এমন পরিস্থিতি থেকে দ্বিশতরান বা সম্ভব হলে ত্রিশতরান করে তবে মাঠ ছাড়া। কারণ, কিছু ক্রিকেটারদের ক্ষেত্রে এমন দেখা যায় যে শতরান হাঁকিয়েও দলের ম্যানেজমেন্টের একাংশকে তারা সন্তুষ্ট করতে পারছে না। ভালো খেলা সত্ত্বেও অনেককে দেখা দল থেকে বাদ দেওয়ার ফন্দি আঁটা হচ্ছে। তাই পাডিক্কলের উচিত বিশাল কোনও স্কোর করা।”

     

    Click here to Read More
    Previous Article
    দুর্যোগের জেরে পূর্ব মেদিনীপুরের সব স্কুলে ছুটি ঘোষণা! ফের কবে থেকে ক্লাস জানুন

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment