Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাওড়া ডিভিশনে ট্রেন পরিষেবায় বড় ধাক্কা, রবিবার দুপুরে একাধিক ট্রেন বাতিল

    9 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ শেষে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন। তাহলে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ রবিবার দিন হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে (Indian Railways)। সূত্রের খবর, রক্ষণাবেক্ষণ কাজের জন্যই এই পরিষেবায় রদ বদল করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। যার ফলে অসুবিধার সম্মুখীন হতে চলেছেন যাত্রীরা।

    রবিবার দুপুরে একাধিক ট্রেন বাতিলের ধাক্কা, হাওড়া ডিভিশনে পরিষেবা ব্যাহত (Indian Railways)

    বেল সূত্রের খবর অনুযায়ী, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যান্ডেল- শেওড়াফুল, আদি সপ্ত গ্ৰাম-মগরা, খানা-গুমানি সহ একাধিক গুরুত্বপূর্ণ সেকশনে পাওয়ার ও ট্রাফিক ব্লক করা থাকবে। যার ফলে একগুচ্ছ লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। যার কারণবশত ভোগান্তির সম্মুখীন হবেন যাত্রীরা (Indian Railways)।

    Indian Railways Howrah division multiple train cancellations hit on sunday afternoon

    আরও পড়ুন: ফ্রিজে রাখা বহুদিনের মাছেও স্বাদ ফিরিয়ে আনুন, শুধু এই ট্রিক মেনে চলুন

    এক নজরে বাতিল ট্রেনের তালিকা গুলি দেখে নিন:

    হাওড়া থেকে: 37239 ও 37241(ব্যান্ডেল লোকাল), 37343 ও 37353(তারকেশ্বর লোকাল), 37659 ও 37611(মেমারি লোকাল), 37829 (বর্ধমান লোকাল), 37921(কাটোয়া লোকাল), 36821 ও 36825 (বর্ধমান লোকাল ভায়া কর্ড), 36033 ও 36011 (চন্দনপুর লোকাল)। এছাড়াও ব্যান্ডেল থেকে: 37238, 37240, 37242 ও 37246 (হাওড়া লোকাল), 37748 (কাটোয়া লোকাল)। পাশাপাশি মেমারি থেকে: 37612 ও 37654 (হাওড়া লোকাল)।

    কাটোয়া থেকে: 37914 ও 37747 (ব্যান্ডেল লোকাল), 37924 (হাওড়া লোকাল), 53011 (আজিমগঞ্জ প্যাসেঞ্জার)। আজিমগঞ্জ থেকে: 53012 (কাটোয়া প্যাসেঞ্জার)। বর্ধমান থেকে: 37834 (হাওড়া লোকাল), 37636 (হাওড়া লোকাল ভায়া মেইন), 31162 (শিয়ালদা লোকাল), 36834, 36836 ও 36840 (হাওড়া লোকাল ভায়া কর্ড)। চন্দনপুর থেকে: 36032 ও 36034 (হাওড়া লোকাল)। শিয়ালদা থেকে: 31151 (বনিপুর লোকাল) ।
    বারুইপাড়া থেকে: 36012 (হাওড়া লোকাল)।

    এক নজরে দেখে নিন রবিবার দূরপাল্লা ও লোকাল ট্রেনের সময় পিছনে সময়সূচি:

    রবিবার 13015 হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস: দুপুর ১২টা ১৫ মিনিটের বদলে দুপুর ২টো ১৫ মিনিটে ছাড়বে। 63061 রামপুরহাট-জসিডি মেমু: দুপুর ১টা ১০মিনিটের বদলে দুপুর ১টা ৫৫ মিনিটে ছাড়বে। 63142 গোড্ডা-শিয়ালদা মেমু: সকাল ১০টা ৪৫মিনিটের মিনিটের বদলে বেলা ১১টা ৪৫ মিনিটে ছাড়বে। 53053 কাটোয়া-নিমিতিতা প্যাসেঞ্জার: দুপুর ১টা ৫ মিনিটের বদলে দুপুর ২টো ২৫ মিনিটে ছাড়বে। 13171 শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস: সকাল ১০টা ৩০ মিনিটের বদলে বেলা ১১টা ২০ মিনিটে ছাড়বে ।

    তবে ছুটির দিনে এই একাধিক ট্রেন বাতিল হওয়ায় যথারীতি ক্ষুব্ধ হয়েছে নিত্যযাত্রীরা। নিত্যযাত্রীদের মতে, ছুটির দিনে আত্মীয়দের বাড়ি যাওয়ার কথা অনেকেরই থাকে। তবে এই ট্রেন বাতিলের ফলে যথারীতি অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে সকলকে। অন্যদিকে সপ্তাহ শেষে অফিস যাত্রীরা আক্ষেপ করে জানান, রবিবার অনেকেরই ডিউটি থাকে। তবে এই দিন ট্রেনের সংখ্যা বাদবাকি দিনের থেকে কম থাকায়। এমনি যাতায়াতের অসুবিধা হয়, তার ওপর এই ট্রেন বাতিলে যথারীতি ট্রেনে ওঠা কষ্টকর হয়ে পড়বে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ভোটের আগে বড় ‘মুভ’! স্মিতা পাণ্ডের ঘোষণায় চাপে পুরসভার কাজ
    Next Article
    হু হু করে নামবে তাপমাত্রা, আজ থেকে টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে : আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment