Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গর্ভবতী হলেই টাকা দেবে সরকার, কীভাবে করবেন আবেদন?

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : বয়স নির্বিশেষে সমস্ত দেশবাসীর জন্যই রয়েছে কেন্দ্রীয় সরকারের নানান জনহিতকর প্রকল্প। বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত একাধিক প্রকল্প রয়েছে কেন্দ্রের। এর মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (PM Matru Vandana Yojana)। গর্ভবতী এবং প্রসূতি মহিলাদের এই যোজনার অধীনে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

    গর্ভবতী মহিলাদের জন্য প্রকল্প কেন্দ্রের (PM Matru Vandana Yojana)

    অনেক কর্মরত মহিলাই গর্ভাবস্থায় কাজ করতে না পারার কারণে কাজ হারান বা আয় কমে যায়। সেই কারণে গর্ভবতী মহিলাদের আর্থিক সহায়তার জন্য এই প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। কত টাকা পাওয়া যায় এই প্রকল্পের আওতায়?

    How to apply for pm matru vandana yojana

    কত টাকা মিলবে: উল্লেখ্য, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার অধীনে গর্ভবতী মহিলারা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। প্রথম সন্তানের ক্ষেত্রে ৫ হাজার টাকা এবং দ্বিতীয় সন্তান মেয়ে হলে ৬ হাজার টাকা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। অর্থাৎ কোনও দম্পতির প্রথম সন্তান হলে সরকারের তরফে ৫ হাজার টাকা দেওয়া হয়। দুই কিস্তিতে মেলে এই টাকা।

    আরও পড়ুন : ‘জনতার দরবার’এ মুখ্যমন্ত্রী, সরাসরি মানুষের অভিযোগ শুনবেন শুভেন্দু, কীভাবে?

    প্রকল্পের শর্ত কী: অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা স্বাস্থ্য কেন্দ্রে গর্ভাবস্থার রেজিস্ট্রেশনের সময় ৩ হাজার টাকা দেওয়া হয়। সন্তান জন্মের পর এবং নবজাতকের টিকাকরণের প্রথম সাইকেল পূর্ণ হওয়ার পর মেলে বাকি ২ হাজার টাকা। দ্বিতীয় সন্তান যদি কন্যা হয় তবে ৬ হাজার টাকা দেওয়া হয়। এক কিস্তিতেই মেলে এই টাকা। উল্লেখ্য, এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে (PM Matru Vandana Yojana) ১৯ বছর বয়সী হতে হবে, গর্ভবতী বা প্রসূতি হতে হবে এবং কর্মরত হতে হবে।

    আরও পড়ুন : ওয়েটিং লিস্ট থেকে এসিতে ভ্রমণের সুযোগ, ট্রেনের টিকিট বুকিংয়ে এই অপশন বাছলেই নিশ্চিন্ত

    গর্ভবতী মহিলা যদি কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি কর্মচারী হন বা সরকার অধীনস্থ কাজ করেন তবে এই প্রকল্পের সুবিধা তিনি পাবেন না। এই যোজনার সুবিধা পেতে দরকার পড়বে গর্ভবতী মহিলা বা প্রসূতি মায়ের আধার কার্ড, মা ও শিশু সুরক্ষা কার্ড এবং ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক।অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা সরকারি স্বীকৃত স্বাস্থ্যকেন্দ্রে এই যোজনার আবেদন করা যাবে। এছাড়া অনলাইনে PMMVY Portal এ গিয়েও করা যায় আবেদন।

    Click here to Read More
    Previous Article
    কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য সুখবর! ফ্রি ইলেকট্রিক স্কুটি দেবে রাজ্য সরকার
    Next Article
    হেলমেট ছাড়া বেরোলেই মোটা অংকের জরিমানা, শ্রীরামপুরে এ কী কাণ্ড!#

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment